ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের কোচ হয়ে যে বার্তা দিলেন জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
সংবাদ সম্মেলনে জিদান। ছবি: এএফপি

আগেই জানা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সে শুরু হতে যাচ্ছে জিনেদিন জিদান অধ্যায়। এবার অনুষ্ঠানিকভাবে এই কিংবদন্তি ফুটবলারের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

মঙ্গলবার (২৮ জুলাই) ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আগামী ৪ বছরের জন্য লে ব্লুস’দের দায়িত্ব সামলাবেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি জিদানকে স্বাগত জানিয়ে বলেন, জিদানের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিতবোধ করছি। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন

এদিকে সংবাদ সম্মেলনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিদান বলেন, আমার জন্য এটি একটি স্বপ্নের মতো এবং ক্যারিয়ারের স্বাভাবিক ধারাবাহিকতা। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত ৪-৫ বছরে ক্লাব ফুটবলের বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষাতেই আমি সেগুলোর সবকটি প্রত্যাখ্যান করি।

তিনি বলেন, আমার ক্যারিয়ার ও অভিজ্ঞতার পর এই একটি দায়িত্বই আমি মন থেকে পালন করতে চেয়েছিলাম।

তিনি আরও বলেন, একবারে তৃণমূল স্তর থেকে শুরু করে ধাপে ধাপে ফ্রান্সের মূল দলে খেলেছি। আজ এই দলের প্রধান কোচ হতে পেরে আমি গর্বিত। দলটির জয়ের ধারা বজায় রাখতে আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।

ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, জিদানের সাথে আগামী ৪ বছরের জন্য চুক্তি করা হয়েছে। এই মেয়াদের মধ্যে রয়েছে উয়েফা নেশনস লিগ, ইউরো ২০২৮-এর বাছাইপর্ব এবং ২০৩০ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্ব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
সান ফ্রান্সিসকোতে বিরল ভাসমান বাড়ি বিক্রি হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে
শিল্পীদের ধর্মঘটে বাতিল সান ফ্রান্সিসকো অপেরার উদ্বোধনী প্রদর্শনী
এবার স্কুলে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করল ইউরোপের আরেক দেশ
এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির