ফিফা উইন্ডোতে সেপ্টেম্বরে মাঠে ফিরছে আর্জেন্টিনা, প্রস্তুতি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৯:৩০ পিএম


ফিফা উইন্ডোতে সেপ্টেম্বরে মাঠে ফিরছে আর্জেন্টিনা, প্রস্তুতি চূড়ান্ত
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথমবারের মতো আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। ১৬ দিনের এই বিরতিতে কোচ লিওনেল স্কালোনির দল সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে প্রাথমিকভাবে দুটি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়েছে। বছরের বাকি দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে, যার মাধ্যমে ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ করবে আলবিসেলেস্তেরা।

২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ায় আর্জেন্টিনাকে ২০২৭ সালে শুরু হতে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইপর্ব খেলতে হবে না। স্বাগতিক দেশ হিসেবে তারা ইতোমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিশ্চিত করতে কনমেবল ও উয়েফা যৌথভাবে একটি নেশনস লিগ ধাঁচের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা, যা বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission