ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সাফে ভারতের গ্রুপে পাকিস্তান, হামজাদের প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে ঢাকায় বসবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। যেখানে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিজেদের গ্রুপে পেতে পারে নেপালকেও। ফিফার নিষেধাজ্ঞায় আছে নেপাল, ফলে ড্রতে রাখা হচ্ছে না হিমালয়ের দেশটিকে। তবে সাফে অংশ নেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। নেপালকে একটি নির্দিষ্ট সময় (আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে) বেঁধে দিয়েছে সাফ।

আরও পড়ুন

সেই সময়ের মধ্যে ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই সাফে খেলতে পারবে তারা। ড্রয়ের দিনই প্রকাশ করা হবে টুর্নামেন্টের সূচিও। নেপাল খেলতে পারলে তাদের জন্য বিকল্প সূচি তৈরি করে রেখেছে সাফ।

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কেবল ব্যর্থতা আর ব্যর্থতা। বাংলাদেশ ফুটবলের জাগরণের সময় চলছে। হামজা, সোমিত, মোরসালিনরা দেশের পতাকা উড়াচ্ছেন নিয়মিত। ভালোমানের ফুটবল উপহার দিচ্ছেন।

আট বছর পর আবারও ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসর। পরিচিত মাঠ, ঘরের দর্শকদের সমর্থন এবং স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে এবার দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে মুখিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামে।

প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সেমি ফাইনালে উঠবে। সেমি ফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। দুই সেমি-ফাইনালের বিজয়ীরা খেলবে ফাইনালে।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। তারা এখন পর্যন্ত ৯ বার শিরোপা জিতেছে। মালদ্বীপ দুইবার এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে