ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দুই গোলের লিডও ধরে রাখতে পারল না মরিনহোর রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:২২ এএম
দুই গোলের লিডও ধরে রাখতে পারল না মরিনহোর রিয়াল মাদ্রিদ। ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট থেকে নেওয়া

জোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হলো ড্র দিয়ে। প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে ইতালির ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার (১ জুলাই) অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওয়ের্থারজি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক গোল করে দলকে এগিয়ে দেন।

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ফরাসি ক্লাব লিঁওতে ধারে খেলেছিলেন। এরপর এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে তরুণ ফুটবলার আলেক্সিস সিরিয়া গোল করে রিয়ালের ব্যবধান ২-০ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে রবার্তো পিকোলি একটি গোল শোধ করলে ম্যাচে ফেরে ফিওরেন্তিনা।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে মইসে কিন গোল করে ২-২ সমতা ফেরান। ম্যাচের শেষ দিকে সদ্য দলে যোগ দেওয়া কার্লোস এস্পি জয়সূচক গোলের সুযোগ পেলেও তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালে যোগ দেওয়া আরেক নতুন মুখ ডেনজেল ডামফ্রিস খেলেছেন ৭৫ মিনিট।

রিয়ালে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর মরিনহোর প্রথম একাদশে ছিলেন আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডেনজেল ডুমফ্রিস, এন্দ্রিকসহ কয়েকজন মূল দলের খেলোয়াড়। তাদের সঙ্গে সুযোগ পান একাডেমির তিন ফুটবলার জোয়ান মার্তিনেজ, মারিও রিভাস ও আলেক্সিস সিরিয়া।

ম্যাচ শেষে অভিষেক হওয়া কার্লোস এস্পি বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ৭২ ঘণ্টাও হয়নি আমি মাদ্রিদে এসেছি। এরই মধ্যে অনুশীলন করেছি, অভিষেকও হলো। (মরিনহো আমাকে বলেছেন) নিজের মতো থাকতে এবং বক্সে ঢুকতে।’

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’