ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভিনিসিয়ুসকে নিয়ে বড় সুখবর দিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম
ভিনিসিয়ুসকে নিয়ে বড় সুখবর দিলেন মরিনহো।ছবি: এএফপি

নতুন চুক্তিতে রাখতে আগ্রহী হলেও আগের প্রস্তাবের চেয়ে বেশি অর্থ দিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। তাই নতুন চুক্তি না হলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে ভিনিসিয়ুসকে নিয়ে সুখবর দিয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো।

রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস জুনিয়রের দলে যোগ দেওয়ার সময় জানিয়েছেন মরিনহো।

প্রথম প্রীতি ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তাই বিশ্বকাপের পর দলের অনেক মূল তারকা এখনও ক্যাম্পে না ফেরায় কিছুটা চিন্তিত মরিনহো।

রিয়াল কোচ বলেন, পুরো দলকে একসঙ্গে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা রয়েছে। আমি চাইতাম মূল দলের সবাইকে নিয়ে অন্তত তিন সপ্তাহ কাজ করতে, কিন্তু তা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

ভিনি-বেলিংহ্যামদের দলে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, আগামী সোমবার ভিনিসিয়াস জুনিয়র, ব্রাহিম এবং বার্নার্দো ক্যাম্পে যোগ দেবেন। ততদিনে ডামফ্রিস, কার্লোস এবং এন্দ্রিকদের অনুশীলনের মেয়াদ আরেকটু বাড়বে।

‘আর যারা বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছে, তারা একে একে দলে যোগ দেবে—ফাইনালিস্টদের মধ্যে আমাদের কেবল কুকুরেলাই রয়েছে।’

এদিকে প্রথম ম্যাচ ড্র হলেও অভিজ্ঞ ও তরুণদের প্রচেষ্টার প্রশংসা করে মরিনহো বলেন, ডামফ্রিস ও এন্দ্রিক মাত্র তিন দিন অনুশীলন করেই ৭০ মিনিটেরও বেশি খেলেছে। এটি ক্লাবের প্রতি তাদের নিবেদনেরই প্রমাণ। এ ছাড়া জোয়ান ও মারিও—দুজন তরুণই দারুণ সম্ভাবনাময়। শারীরিক লড়াই তীব্র হওয়ার আগ পর্যন্ত তারা অসাধারণ ক্লাস দেখিয়েছে।

তিনি বলেন, অ্যাকাডেমির তরুণদের সঙ্গে দলে থাকা অভিজ্ঞ ‘সাতজন’ খেলোয়াড়ের মিশ্রণটি আমার বেশ লেগেছে। এমনকি কার্লোস—যে কি না গতকাল মাত্র এক ঘণ্টা অনুশীলন করেছে—তাকে নামানো হয়েছিল যাতে সে রিয়াল মাদ্রিদের পরিবেশ সম্পর্কে ধারণা পায়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো
বড় জয়ের পর এমবাপ্পে-ভিনিদের প্রশংসায় ভাসালেন মরিনহো
এমবাপ্পের হ্যাটট্রিক, বড় জয়ে বার্নাব্যুতে মরিনহোর প্রত্যাবর্তন রাঙাল রিয়াল