ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি সরব হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। তার অভিযোগ, আতলেতিকোর দুই খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোয় ম্যাচের ভারসাম্য নষ্ট হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে ওই দুই ঘটনার ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিয়াল কোচ।

রোববার (২০ সেপ্টেম্বর) মেত্রোপলিতানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি।

ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিল রিয়াল। জুড বেলিংহ্যামের পায়ে আতলেতিকোর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর পা লাগার ঘটনায় তাকে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে রিয়াল শিবির। পরে ভালভের্দেকে লি কাং-ইনের ট্যাকলের ঘটনাটিও মরিনহোর অভিযোগের তালিকায় আসে।

মরিনহোর মতে, দুই ঘটনাতেই লাল কার্ড দেখানোর যথেষ্ট কারণ ছিল। তার ভাষ্য, ডিন হাউসেনকে লাল কার্ড দেখানোর পর রিয়ালকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। অথচ আতলেতিকোর ওই দুই খেলোয়াড়ও মাঠের বাইরে গেলে ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত।

অন্যদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভেতরে জুলিয়ানো সিমেওনেকে ফাউল করার ঘটনায় ডিন হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। ছয় মিনিট পর জনাথন ডেভিডের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। শেষ দিকে আন্টোনিও রুডিগার একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি রিয়াল।

রেফারির সিদ্ধান্তের পাশাপাশি তার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনিও। তার দাবি, এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পরিচালনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা না থাকা ৪১ বছর বয়সী একজন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মরিনিওর মতে, মেত্রোপলিতানোতে ডার্বির যে ধরনের চাপ থাকে, তা সামলানো রেফারির জন্য কঠিন হয়ে পড়েছিল।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আরও পড়ুন
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান
লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হ্যাটট্রিক জয়