ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

এমবাপ্পের হ্যাটট্রিক, বড় জয়ে বার্নাব্যুতে মরিনহোর প্রত্যাবর্তন রাঙাল রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম
সোসিয়েদাদের বিপক্ষে গোল উদযাপন করছেন এমবাপ্পে । ছবি: এএফপি

চলতি মৌসুমে নিজেদের প্রথম হোম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদের। এই ম্যাচে দুর্দন্ত ফুটবল খেলে বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে এই জয় দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রেখেছেন কোচ হোসে মরিনহো।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আরেকটি গোল করেছেন ব্রাজিলিয়ান পোস্টারবয় ভিনিসিয়ুস জুনিয়র।

এদিন ম্যাচের ১০ মিনিট পর এগিয়ে যেতে পারতো রিয়াল। এমবাপের পাস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে যান ভিনিসিয়ুস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

আরও পড়ুন

৩৫তম মিনিটে আবারও ভীতি ছড়ায় সোসিয়েদাদ। ডান দিক থেকে ওইয়ারসাবালের বাড়ানো ক্রস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে জোরাল ভলি করেন সের্হিও গোমেস, বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এর পাঁচ মিনিট পরই এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় স্বাগতিকরা।

ফেদে ভালভের্দের দারুন এক পাস ডি-বক্সে অসাধারণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেওয়ার ফাঁকে প্রতিপক্ষের একজনের বাধা এড়ান এবং নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি।

ডি-বক্সে ওচিয়েংয়ের দুর্বল শট এক স্বাগতিক ডিফেন্ডারের পায়ে লেগে অন্যপাশে চলে যায় বল, বিনা বাধায় ছুটে এসে অনায়াসে কোনাকুনি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।

বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল এবং ৬০তম মিনিটে আবার এগিয়ে যায় তারা। বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝেই জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে।

আট মিনিট পর ভিনিসিয়ুসের গোলে জয়ের পথে এগিয়ে যায় রেয়াল। গোলটিতে মূল কৃতিত্ব অবশ্য বেলিংহ্যামের। দায় আছে সোসিয়েদাদ রক্ষণেরও। নিজেদের সীমানায় সফরকারী দল পজেশন হারানোর পর, সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে দুইজনের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে শট নেন বেলিংহ্যাম।

প্রতিপক্ষের একজনের পায়ে সেটা প্রতিহত হয়, তবে থামেননি ইংলিশ তারকা। বল কেড়ে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস বাড়ান তিনি, আর বিনা বাধায় টোকায় বল জালে জড়ান ভিনিসিয়ুস।

৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফরাসি তারকা। প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ভিনিসিয়ুস, আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে। এতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এতে লা লিগায় টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে সেভিয়া ও রিয়াল বেতিস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে বাজে’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। একই অভিযোগ ভারতসহ বেশ কিছু দেশের। 
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হারের বৃত্ত যেন ভাঙছেই না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ।
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
বিশ্বকাপের পর নতুন চক্রে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে দল পুনর্গঠনের পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি। আর সেই নতুন যাত্রার শুরুতেই আর্জেন্টিনা দলে দেখা গেল বেশ কয়েকটি নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রোমান ভেগা। জেনিত সেন্ট পিটার্সবার্গের এই লেফট-ব্যাক প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র দলে ডাক পেয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচটি অবশ্য অন্য কারণে বিশেষ। বেনিনের বিপক্ষে ওই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। ফলে একই সময়ে একদিকে যেমন থাকবে কিংবদন্তির বিদায়ের আবেগ, অন্যদিকে শুরু হবে নতুন প্রজন্মকে যাচাইয়ের প্রক্রিয়া। আর্জেন্টিনার ফুটবলে ভেগা অবশ্য একেবারে অপরিচিত নন। আর্জেন্তিনোস জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা এই ডিফেন্ডার বয়সভিত্তিক দল থেকেই নজর কাড়েন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি। অংশ নিয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও। ক্লাব ফুটবলে আর্জেন্তিনোস জুনিয়র্সের পর বার্সেলোনা বি দলের হয়ে খেলেছেন ভেগা। এরপর ২০২৫ সালে পাড়ি জমান রাশিয়ায়। তাকে দলে নিতে প্রায় ৯০ লাখ ডলার খরচ করে জেনিত সেন্ট পিটার্সবার্গ। রুশ ক্লাবটি তার ৯০ শতাংশ স্বত্ব কিনেছে। এই চুক্তি থেকে আর্জেন্তিনোস জুনিয়র্সের নিট আয় হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ভেগাকে কাছ থেকে দেখেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। এবার সিনিয়র দলে সুযোগ দিয়ে সেই পরিচিত মুখকেই বড় মঞ্চে যাচাই করতে চাইছেন স্কালোনি। নতুন চক্রে আর্জেন্টিনার রক্ষণভাগেও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার সাত ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বিকল্প হিসেবে অগুস্তিন জিয়াই ও হুয়ান ফোইথকে দলে ডেকেছেন স্কালোনি। ফোইথের ফেরায় রয়েছে অভিজ্ঞতার ছাপ। ২০২২ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেননি। শারীরিক সমস্যার পরও এবার তাকে দলে রেখেছেন স্কালোনি। অন্যদিকে জিয়াইকে দেখা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় লেফট-ব্যাক পজিশনে ভেগার অন্তর্ভুক্তিও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের মতে, এই পজিশনে নতুন বিকল্প তৈরির লক্ষ্যেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। টিওয়াইসি স্পোর্টসও এবারের স্কোয়াডে ভেগাকে অন্যতম বড় চমক হিসেবে উল্লেখ করেছে। আর্জেন্টিনার নতুন অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মেসির বিদায়। ৩৯ বছর বয়সী এই তারকা ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার জার্সিতে মেসির ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ। দেশের হয়ে ১২৫ গোল করে তিনি এরই মধ্যে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। মনুমেন্তালে আয়োজিত সেই অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে মেসির বিদায়, অন্যদিকে নতুনদের আগমন আর্জেন্টিনার ফুটবলে প্রজন্ম বদলের এই মুহূর্ত একই মঞ্চে ধরা পড়তে যাচ্ছে। সেই নতুন অধ্যায়ের অন্যতম মুখ হতে পারেন রোমান ভেগা। এখন দেখার বিষয়, প্রথম ডাক পাওয়ার পর জাতীয় দলের জার্সিতে নিজের জায়গা কতটা পাকাপোক্ত করতে পারেন জেনিতের এই তরুণ লেফট-ব্যাক। আরটিভি/এসকে
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
আরও পড়ুন
মেসির ১৯ বছরের রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন উইঙ্গার
ট্রফি না জিতলেও নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেছেন এমবাপ্পে
রাতে ভ্যালেকানোর বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ, কেমন হলো স্কোয়াড?
ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো