ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

‘ও আমার চেয়েও বড় হবে’, ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বাবার দেখানো পথেই হাঁটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। বাবার অনুপ্রেরণায় ফুটবলে পা রাখা রোনালদো জুনিয়র এখন খেলছে আল নাসেরের বয়সভিত্তিক দলে। ছেলের পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতা দেখে তার ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্নই দেখছেন পর্তুগিজ তারকা।

রোনালদোর বিশ্বাস, একদিন তার ছেলে তাকে ছাড়িয়ে যেতে পারে। তবে সেই পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ছেলের মধ্যে সাফল্যের ক্ষুধা ধরে রাখার বিষয়টিকেই দেখছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখতে দেখা যায় রোনালদোকে। সেখানে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছিলেন তার বড় ছেলেও।

অনুশীলনের পাশে বসা এক কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় ছেলেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান রোনালদো। তিনি বলেন, ‘ও খুব ভালো ছেলে। সত্যি বলছি, ও খুব ভালো। অন্য সন্তানরাও শক্তিশালী, বিশেষ করে ছোটরা। তবে এই ছেলেটাকে নিয়ে কোনো সমস্যা হয় না।’

ছেলের শারীরিক সক্ষমতা নিয়েও প্রশংসা করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। নিজের শৈশবের সঙ্গে তুলনা করে রোনালদো বলেন, ‘ওর বয়সে আমি যেমন ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি তখন ছোটখাটো দেখতে ছিলাম। আমার মনে হয়, ও আমার চেয়েও বড় হবে। কিন্তু সবচেয়ে কঠিন বিষয় হলো নিজের খিদেটা ধরে রাখা।’

২০২২ সালে আল নাসেরে যোগ দেন রোনালদো। এর এক বছর পর ক্লাবটির অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয় তার বড় ছেলে। এর আগে বাবার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলেও অনুশীলন করার সুযোগ হয়েছে তার।

চলতি বছরের মার্চে আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় রোনালদো জুনিয়রকে। এরপর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গেও অনুশীলন করেছে সে। এমনকি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে রোনালদো জুনিয়র।

আরও পড়ুন

বাবার মতোই ফুটবলে এগিয়ে যাওয়ার পথে থাকা রোনালদো জুনিয়রের সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজের প্রতিভার যথাযথ বিকাশ ঘটানো, ধারাবাহিকতা ধরে রাখা এবং বাবার বিশাল পরিচয়ের ছায়া পেরিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করা।

সূত্র: আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
চোখ ধাঁধানো হেডে হাজার গোলের আরও কাছে রোনালদো
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা
আমি খুবই খুশি, এটি দারুণ অর্জন: রোনালদো
যে কারণে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো