ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আটক আর্জেন্টাইন ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত

ম্যাচ খেলতে দলের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা ছিল আর্জেন্টাইন ফুটবলার মাতিয়াস পুররাইনের। তবে বিমান ধরার আগেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস) কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) ফোর্ট লডারডেল বিমানবন্দরে এ ঘটনা ঘটে। মায়ামি থেকে লস অ্যাঞ্জেলেসগামী অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন পুররাইন। এ সময় আইস কর্মকর্তারা তাকে আলাদা করে নিয়ে যান।

পুররাইনের ভাই হুয়ান জানিয়েছেন, প্রথমে কয়েক মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হলেও পরে আর তাকে ছেড়ে দেওয়া হয়নি। পরে তাকে মায়ামির ক্রোম ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুররাইনের পরিবারের দাবি, প্রায় সাত বছর আগে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। এরপর থেকে নিয়মিত কাজ করার পাশাপাশি করও পরিশোধ করেছেন এই ফুটবলার। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য তার আবেদন প্রক্রিয়াধীন ছিল বলেও জানিয়েছে পরিবার।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে পুররাইনের ক্লাব ক্লাব দে লিয়ন এফসি। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, পুররাইন যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা দেশ ছাড়ার চেষ্টা করছিলেন না। তিনি কেবল দেশের ভেতরে এক শহর থেকে অন্য শহরে ম্যাচ খেলতে যাচ্ছিলেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে আটক করার ঘটনায় ক্লাবটি উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন

এদিকে পুররাইনের পরিবারের দাবি, এ ঘটনার পর আতঙ্কিত হয়ে দলের আরও কয়েকজন বিদেশি খেলোয়াড় নির্ধারিত সফর বাতিল করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের ফুটবল লিগ ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট সকার অ্যাসোসিয়েশনের ক্লাব ক্লাব দে লিয়ন এফসির হয়ে খেলছেন পুররাইন। তার আইনজীবী দ্রুত জামিনের আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে এল পাইস।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা