ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের পর মরক্কোতেও বার্সেলোনার নির্ধারিত ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত

প্রাক-মৌসুম প্রস্তুতিতে একের পর এক বাধার মুখে পড়ছে বার্সেলোনা। ইংল্যান্ডের পর এবার মরক্কো সফরও বাতিল করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দেশটির চলমান অভিবাসন সংকটের কারণে পূর্বনির্ধারিত প্রীতি ম্যাচটি আয়োজনের পরিবেশ অনুকূল নয় বলে জানিয়েছে বার্সেলোনা।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মরক্কো থেকে হাজার হাজার মানুষ সেউতা সীমান্ত দিয়ে স্পেনে প্রবেশ করে। উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সেউতা স্পেনের একটি ছিটমহল। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে তৈরি হয়েছে ব্যাপক অভিবাসন সংকট। তবে পরবর্তীতে অভিবাসীদের বড় একটি অংশ মরক্কোতে ফিরে গেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সেউতার নেতা হুয়ান জেসুস ভিভাস ইউরোপীয় পার্লামেন্টকে জানান, ওই এলাকায় প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার অভিবাসী অবস্থান করছে। সমুদ্রপথে হাজার হাজার মানুষের প্রবেশের সময় প্রায় ১০০ জনের মৃত্যুর ঘটনাকে তিনি ‘অপূরণীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।

এমন পরিস্থিতির মধ্যেই আগামী ১৫ আগস্ট উত্তর-পশ্চিম মরক্কোর ক্লাব আইআর তাঞ্জিয়ারের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনার। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বর্তমান অনিশ্চিত পরিস্থিতির কথা বিবেচনা করে বার্সেলোনা মনে করে যে, এই মুহূর্তে ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ অনুকূল নয়।’

মরক্কোর ম্যাচটি বাতিল হওয়ায় বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিতে আরও একটি ধাক্কা লাগল। এর আগে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্প চলাকালে ৩ আগস্ট প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনার। তবে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করে ইংলিশ ক্লাবটি।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেস্টনের পর্যাপ্তসংখ্যক মূল দলের খেলোয়াড় খেলার জন্য প্রস্তুত না থাকায় ম্যাচটি বাতিল করা হয়। বার্সেলোনাকে তারা জানায়, এ ম্যাচে খেলিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ক্লাবটি।

পরে নিজেদের স্কোয়াডের খেলোয়াড়দের দুই দলে ভাগ করে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করে বার্সেলোনা। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আরও পড়ুন

প্রাক-মৌসুমের বাধা পেরিয়ে এখন লা লিগার নতুন মৌসুমের দিকে তাকিয়ে বার্সেলোনা। আগামী ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কাতালান ক্লাবটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড