ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভিডিও প্রযুক্তি ব্যবহারে উয়েফার নতুন নির্দেশনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার আরও স্বচ্ছ ও নির্ভুল করতে নতুন উদ্যোগ নিয়েছে উয়েফা। ‘ক্লিয়ার লাইন’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে ভিএআর কখন এবং কীভাবে হস্তক্ষেপ করবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ‘ক্লিয়ার লাইন’ ইতোমধ্যে কার্যকর হয়েছে। ভিএআর নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও বিভ্রান্তি কমানোর লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের ঘটনা, ম্যাচ পরিস্থিতি, ভিএআর ব্যবহারের পদ্ধতি এবং হস্তক্ষেপের মানদণ্ড সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

উয়েফার রেফারি কমিটির প্রধান রবার্তো রোসেত্তি বলেন, ‘সবাই যে প্রশ্নটি করছেন, তা হলো—কখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপ করা উচিত? এটিই মূল বিষয়। অনেকেই সঠিকভাবে জানেন না কখন তাদের হস্তক্ষেপ করা উচিত।’

প্রায় আট বছরের অভিজ্ঞতা, বিভিন্ন ভিএআর ঘটনা এবং ১০০টিরও বেশি ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে ‘ক্লিয়ার লাইন’ তৈরি করা হয়েছে বলে জানান রোসেত্তি।

তিনি বলেন, ‘এটি এমন একটি নথি, যেখানে আমরা ব্যাখ্যা করেছি কখন এবং কীভাবে ভিএআর-এর হস্তক্ষেপ করা উচিত। এটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে সবাই একটি স্পষ্ট নির্দেশনা পেতে পারে। এটি শুধু রেফারিদের জন্য নয়; খেলোয়াড়, কোচ, ভক্ত ও সাংবাদিকসহ পুরো ফুটবল বিশ্বের জন্যই তৈরি।’

উয়েফার আরেক কর্মকর্তা ভেলাস্কো কার্বালো জানান, ‘ক্লিয়ার লাইন’ শুধু রেফারিদের জন্য তৈরি কোনো ওয়েবসাইট নয়। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে ভিএআর ব্যবহারের মৌলিক নীতিগুলো সহজভাবে তুলে ধরাই এর উদ্দেশ্য।

কার্বালো বলেন, যেকোনো মানুষের কাছে আমাদের মৌলিক নীতিগুলো ব্যাখ্যা করার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। আমরা চাই, যেকোনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর আমাদের লাইব্রেরিতে থাকা ক্লিপগুলোর সঙ্গে ম্যাচের ঘটনাগুলো তুলনা করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি একটি রেফারেন্স হিসেবে ব্যবহৃত হোক।

আরও পড়ুন

২০২৬-২৭ মৌসুম থেকে এই নির্দেশিকা অনুসরণ করবে উয়েফা। নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো ছোটখাটো বা সূক্ষ্ম ভুলের পরিবর্তে কেবল বড় ও স্পষ্ট ভুলের ক্ষেত্রে ভিএআরকে হস্তক্ষেপ করতে দেওয়া। এর মাধ্যমে ভিএআরকে আরও কম হস্তক্ষেপকারী এবং একই সঙ্গে আরও নির্ভুল করে তোলার পরিকল্পনা করেছে উয়েফা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ম্যানচেস্টার ডার্বিতে বড় ভুল, কঠোর শাস্তি পেতে যাচ্ছেন রেফারি
বিশ্বকাপের বিকল্প হিসেবে আবারও আলোচনায় ‘গ্লোবাল নেশনস লিগ’, কেমন হবে রূপরেখা
বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উয়েফার কড়া আপত্তি