ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিয়ের পর নতুন লুকে ক্লাবে হাজির রোনালদো, পেলেন বিশেষ সংবর্ধনা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম
রোনালদো ও তার স্ত্রী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে তারা বিয়ে করেন।

বিয়ের দুই দিন পর নতুন হেয়ার স্টাইল নিয়ে অনুশীলনে যোগ দেন পর্তুগিজ যুবরাজ। এ সময় তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু ও ক্লাব সতীর্থরা।

আরও পড়ুন

নতুন মৌসুমে সৌদি প্রো লিগের লড়াইয়ে নামার আগে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় আল নাসর। ক্লাবের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানান।

ফ্রান্সের ডাগ আউটে জিদান বেছে নিলেন আরেক বিশ্বকাপ জয়ীকেফ্রান্সের ডাগ আউটে জিদান বেছে নিলেন আরেক বিশ্বকাপ জয়ীকে
পুরো দল করতালি দিয়ে তাদের অধিনায়ককে স্বাগত জানায়। এ সময় মুখে স্মিত হাসি নিয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে সতীর্থদের অভিবাদন গ্রহণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

জর্জিনা রদ্রিগেজ ও রোনালদোর দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। মাঝখানে বাগদান, সন্তান, বিশ্বকাপ—সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বিয়েতে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ের দিনে জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি