ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম
ছবি: সংগৃহীত

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শুরুতে ১২ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধরনের ধাক্কা খাওয়া সফরকারীরা শেষ পর্যন্ত নিজেদের সর্বনিম্ন টেস্ট স্কোরের লজ্জা এড়াতে পারলেও ব্যাটিং বিপর্যয় থেকে বের হতে পারেনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই স্টার্কের গতির সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশ। প্রথম তিন ব্যাটার সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই ফেরেন। এরপর মুমিনুল হক ৯ রান করে আউট হন। লিটন দাসও ডাক মারেন।

মাত্র ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ২২ বলের মধ্যেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন স্টার্ক। এ সময় ৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি।

এরপর মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪২ বলে ৫ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ২১ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ গড়েন। তাদের জুটিতে প্রথম সেশনের শেষ পর্যন্ত বাংলাদেশ পৌঁছায় ৩৫ রানে।

তবে লাঞ্চের পর সেই প্রতিরোধও বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয় সেশনে প্রথমবার বল হাতে নিয়ে মিরাজকে ১১ রানে ফিরিয়ে দেন প্যাট কামিন্স। পরের ওভারে জশ হ্যাজেলউডের শিকার হন হাসান মাহমুদ, তিনি করেন ১০ রান।

এরপর দ্রুতই শেষের দিকের ব্যাটারদের হারায় বাংলাদেশ। ৩৯ রানে নবম উইকেট পতনের পর নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে তাইজুল ইসলাম হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা এড়ান। শেষ পর্যন্ত ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন ছিল। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। তিনি ইবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আরও পড়ুন

​অস্ট্রেলিয়া একাদশ
ট্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন