ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ধারাভাষ্যকার স্ত্রীকে পেয়ে যা বললেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম
ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণ প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টের প্রথম সেশনেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান মিচেল স্টার্ক। মধ্যাহ্নভোজের বিরতিতে ৬ উইকেটে মাত্র ৩৫ রান করে বাংলাদেশ। এর মধ্যে পাঁচ উইকেটই শিকার করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।

মাত্র ২২ বলেই নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম পাঁচ উইকেট পূর্ণ করেন স্টার্ক। লাঞ্চ বিরতিতে ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দিতে থাকা স্ত্রী অ্যালিসা হিলির মুখোমুখি হন তিনি। অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়কের প্রশ্নের জবাবে স্টার্ক জানান, প্রথম টেস্টের হতাশা ভুলে নতুন পরিকল্পনায় মাঠে নেমেই সফলতা পেয়েছে অস্ট্রেলিয়া।

স্টার্ক বলেন, গত সপ্তাহে আমরা নিশ্চিতভাবেই নিজেদের সেরা ছন্দে ছিলাম না। তবে এই পিচে শুরুতে বল করার সুযোগটা কাজে লাগাতে পেরেছি।

ডারউইনে ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরে বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের আগে পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়েছিল কি না এমন প্রশ্নে স্টার্ক জানান, ম্যাকাইয়ের উইকেট অনেকটা গ্যাবার মতো হওয়ায় তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলেন।

তিনি বলেন, কুইন্সল্যান্ডের অনেক খেলোয়াড়ই বলেছেন, এই পিচ অনেকটা গ্যাবার মতো। তাই প্রথম সেশনেই ছয়টি উইকেট পাওয়া অবশ্যই সন্তোষজনক।

বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে এবার বোলিংয়ের কৌশলও বদলেছিল অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ধৈর্য ধরে খেলায় সফল হওয়ায় দ্বিতীয় টেস্টে বলের লেন্থ কিছুটা ফুলার রাখার পাশাপাশি বাউন্সারের ব্যবহার বাড়ানো হয়।

স্টার্ক বলেন, আমাদের বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখতে হয়েছিল। প্রথম টেস্টে তারা বেশ ধৈর্য ধরে খেলেছে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছিল। তাই এবার আমরা বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখার চেষ্টা করেছি, বাউন্সার বেশি ব্যবহার করেছি এবং ক্যাচগুলোও ঠিকঠাক নিয়েছি।

দলের পক্ষ থেকেও বাউন্সার ব্যবহারের নির্দিষ্ট নির্দেশনা ছিল বলে জানান স্টার্ক। তার ভাষায়, আমাদের কিছু বাউন্সার করার নির্দেশনা ছিল। আমার মনে হয়, আমরা এখন পর্যন্ত সেই লক্ষ্যটা ভালোভাবে পূরণ করতে পেরেছি।

আরও পড়ুন

পিচ ও কন্ডিশন নিয়ে প্রশ্নের জবাবে স্টার্ক বলেন, বলের মুভমেন্ট এখনও কিছুটা রয়েছে। তবে ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে বল ততটা আড়াআড়িভাবে নড়ছে না। দিনের সঙ্গে সঙ্গে উইকেট আরও শক্ত ও দ্রুতগতির হয়ে উঠতে পারে বলেও মনে করছেন তিনি।

স্টার্কের আশা, বাংলাদেশের শেষ চার উইকেট দ্রুত তুলে নেওয়ার পর ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে পারবে অস্ট্রেলিয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
প্রথমবার সিংহাসনে স্টার্ক, বড় লাফ শরিফুলের
স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে ফাইফারে স্টার্কের ইতিহাস
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ