ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হৃদরোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪:২২ এএম
ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাসিত আলী।

বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করার পর ৫৫ বছর বয়সী এই সাবেক ব্যাটারকে দ্রুত করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালে নেওয়ার পরপরই তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন চিকিৎসকরা এবং জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন তাকে হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাসপাতালের বেডে শুয়ে থাকা ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ক্রিকেট ভক্ত ও সাবেক সতীর্থরা তার আশু রোগমুক্তি কামনা করে বার্তা পাঠাচ্ছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বাসিত আলী। দেশের হয়ে ১৯টি টেস্টে ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৮৫৮ রান এবং ৫০টি ওয়ানডে ম্যাচে ১ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে ১২৬৫ রান সংগ্রহ করেছেন তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের 
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত