ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার, বড় লাফ তামিম-হাসানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম
তানজিদ তামিম ও হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

দাপুটে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। পরের ম্যাচে হার এড়াতে পারলেই ইতিহাস গড়বে তারা। তবে মাঠে নামার আগে সুখবর পেয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হাসান-তামিমদের।

বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান ও হাসান মাহমুদের।

প্রথম ইনিংসে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। সবচেয়ে বড় লাফ দিয়েছেন তামিম, সেঞ্চুরি হাঁকিয়ে ৮৪ ধাপ এগিয়ে তিনি বসেছেন ৮৮তম স্থানে।

গুরুত্বপূর্ণ সময়ে ৮৪ রানের ইনিংস খেলেন শান্ত। সেই পারফরম্যান্সের সুবাদে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন শান্ত। শান্তর সঙ্গে উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।

আরও পড়ুন

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে (১৮তম স্থানে) আছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও পাঁচ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩০তম স্থানে উঠেছেন। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে এসেছেন ৫৮তম স্থানে। মিরাজও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে বসেছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শীর্ষস্থানে। ডারউইন টেস্টে দুই ইনিংসে মাত্র ২২ ও ১৭ রান করার পর অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন। এর ফলে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের জায়গা পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

ব্রুকের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডেরই জো রুট। তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। শীর্ষ চার ব্যাটারের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৩৩। ফলে সামনে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের পর এই তালিকায় আবারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ব্যাটারদের পাশাপাশি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের বড় উন্নতি হয়েছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন।

তবে আরও বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচে নয় উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া বাংলাদেশের এই পেসার র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে (১১তম স্থানে) আছেন তাইজুল ইসলাম। তাসকিন এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে এবং ইবাদত হোসেন চার ধাপ এগিয়ে ৮২তম স্থানে বসেছেন।

টেস্ট বোলারদের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে না খেলেও তালিকার এক নম্বর জায়গা ধরে রেখেছেন তিনি।

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। তার রেটিং ৩২০। অবস্থানের পরিবর্তন না হলেও মার্কো ইয়ানসেনের সাথে ব্যবধান কমিয়েছেন। ইয়ানসেনের রেটিং ৩৪৪, ফলে ম্যাকাই টেস্টে ভালো করলে তাকে ছাড়িয়ে যাওয়া সুযোগ আছে মিরাজের।

সব মিলিয়ে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় শুধু দলের আত্মবিশ্বাসই বাড়ায়নি, ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও এনে দিয়েছে বড় সাফল্য। সামনে সিরিজের দ্বিতীয় টেস্টে ক্রিকেটারদের পারফরম্যান্স আরও ভালো হলে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্ত হওয়ার সুযোগ রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
গুয়াহাটিতে তিন সেঞ্চুরিতে ভারতকে ৪০৫ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এতে ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছে তারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) গুয়াহাটিতে আগে ব্যাটিংয়ে নামে জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু সেঞ্চুরি করেন। ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ তিনটি শতরানের যৌথ রেকর্ড গড়েন তারা। তারপর শুবমান গিলও সেঞ্চুরির দেখা পান। ভারতের এই ব্যাটার ৬২ বলে তার ১১তম সেঞ্চুরি হাঁকান। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির দেখা মেলে।  ১৯৯৮ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমবার চারটি সেঞ্চুরি হয়েছিল। পাকিস্তানের ইজাজ আহমেদ, মোহাম্মদ ইউসুফ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেন। তারপর দীর্ঘদিন পর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল। ২০১৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে সেঞ্চুরি করেন শেন ওয়াটসন, জর্জ বেইলি ও স্বাগতিকদের শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। তারপর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল ২০২৩ সালে, হায়দরাবাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান তিন অঙ্কের ঘরে পৌঁছান। এবার সব রেকর্ড ভেঙে দিলো ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। গিলের পর রোহিত ৭২ বলে সেঞ্চুরি করেন। তাতে ওয়ানডেতে প্রথমবার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লিখল ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ। আরটিভি/এসআর
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস
ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এদিন ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিরল রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা।  বুধবার (৩০ সেপ্টেম্বর) জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপের সেঞ্চুরিতে ভারতীয় বোলারদের তুলোধুনে করে ৪০৫ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই ওয়েষ্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর।  এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৮৯ রান করেছিল ক্যারিবীয়রা। তবে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯৮ রান করে অনন্য উচ্চতায় আছে ইংল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ ৪৮১ ও ৪৪৪ রানের মালিকও ব্রিটিশরা। ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করেছে শ্রীলংকা। ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে রেকর্ড ৪০৫ রান করে উইন্ডিজ। এর আগে এই মাঠে এত রান করতে পারেনি কোনো দল।  এর আগে ২০২৩ সালের ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে এই মাঠে রেকর্ড ৩৭৩ রান করেছিল স্বাগতিক ভারত। তার আগে ২০১৮ সালে এই মাঠে সর্বোচ্চ ৩১৮ রান করেছিল ক্যারিবীয়রা।  আরটিভি/এসআর
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।  সিরিজের তিনটি ওয়ানডেই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সূচি। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৫০ মিনিটে। সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মোর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি। আরটিভি/এসআর
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
গিমারায়েসের বদলে পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়ুস
নেইমারের অবসর ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছেন কার্লো আনচেলত্তি। সেই হিসেবে ম্যাচে পেনাল্টির নেওয়ার গুরুদায়িত্বটা পেয়েছিলেন রানিফিয়ার। এই বার্সেলোনার তারকা না থাকলে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি নেওয়ার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে বদলে যায় সব হিসাব। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাফিনিয়া প্রথম পেনাল্টি নেওয়ার পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ৮০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি গিমারায়েসের নেওয়ার কথা থাকলেও শট নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে এর কারণও ব্যাখ্যা করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।  বিশ্বকাপের পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ভিনিসিয়ুস। ফলে তাকে ফর্মে ফেরাতেই ভিনির হাতে বল তুলে দিয়েছিলেন গিমারায়েস। এ জন্য সতীর্থকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।   ভিনিসিয়ুস বলেন, রাফিনিয়া যখন মাঠে থাকবে না, তখন আমাদের পেনাল্টি নেওয়ার দায়িত্ব ব্রুনো গিমারাইসের। আমি ভেবেছিলাম সেই নিতে চাইবে, তবে সে জানে যে বর্তমানে আমার কিছুটা আত্মবিশ্বাস দরকার। বিশ্বকাপে হেরে যাওয়া অনেক বড় ধাক্কা এবং সেটা মেনে নেওয়া কঠিন, আর ঘুরে দাঁড়ানোও সহজ নয়। পরে গিমারায়েস নিজেও ব্যাখ্যা করেন তার পেনাল্টি না নেওয়ার কারণ। আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, দলের সবার মধ্যে একতাই সবচেয়ে বড় বিষয়। এটাই কারণ ছিল (পেনাল্টিটা ভিনিকে আত্মবিশ্বাস দিয়েছে)। পেনাল্টির ঘটনার পর, অনেক কিছুই সামনে আসে। কিন্তু এখানে জাতীয় দলে, আমাদের মধ্যে কেউ ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবে না। ভিনিকে পেনাল্টি নেওয়ার অনুমতি দিয়েছিলেন আনচেলত্তি। গিমারায়েস বলেন, বিশ্বকাপে আনচেলত্তি আমাকে পেনাল্টি নিতে বলেছিলেন। আর আজ তিনি ভিনিকে নিতে বলেন। ভিনির একটা গোল করা খুব দরকার ছিল। সে খুব ভালোভাবেই সেটা করেছে।  তিনি আরও বলেন, আমাদের কারও মধ্যে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবনা নেই। ব্রাজিলের জন্য কোনটা সেরা, সেটাই আমরা চাই। তার জন্য আমরা খুশি এবং এভাবে কাজ করে যাওয়াটাই আসল। আরটিভি/এসআর
গিমারায়েসের বদলে পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়ুস
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়া। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন এই তারকা ফুটবলার। যার ফলে আসন্ন ভারত ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, পরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ধরা পড়েছে। সতর্কতা হিসেবে রাফিনহাকে জাতীয় দল থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। ফলে ভারত ম্যাচে রাফিনিয়ার মতো একজন অভিজ্ঞ ফুটবলারের অভাব ভালোভাবেই টের পাবে ব্রাজিল। তাই রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে জায়গা পেতে পারেন এন্ড্রিক। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের দিনে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার জায়গায় নামানো হয় এন্ড্রিককে। ম্যাচের পর পরীক্ষায় রাফিনিয়ার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে। তার জায়গায় নতুন করে কাউকে দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি। রাফিনিয়াকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনার পর তাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোটের কারণে গত মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ডান উরুর চারটি পৃথক চোটে মোট ১৫০ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আরটিভি/এসআর
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
আরও পড়ুন
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম