
দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ার শেষে গত বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিচ। এবার রিয়ালে যোগ দিয়েছেন তার মেয়ে এমা মদ্রিচ।
লুকার তিন সন্তানের মধ্যে দ্বিতীয় এমা। রিয়ালের নারী দলের একাডেমিতে যোগ দিয়েছেন এমা। এতে রিয়ালে নতুন মদরিচের অধ্যায় শুরু হলো।
রিয়ালে যোগ দেওয়ার আগে বাবার বতর্মান ক্লাব ইতালির এসি মিলানের একাডেমিতে খেলতেন এমা। এর আগে স্পেনে খেলার অভিজ্ঞতা আছেল লুকার মেয়ের। মাদ্রিদ সিএফএফের হয়ে খেলেছেন তিনি।
বাবার পদাঙ্ক অনুসরণ করে রিয়ালে যোগ দেওয়া চতুর্থ খেলোয়াড় এমা।তার আগে রিয়ালের একাডেমিতে খেলছেন তিন কিংবদন্তি রাউল গঞ্জালেসের মেয়ে মারিয়া গঞ্জালেস, রবার্তো কার্লোসের মেয়ে ম্যানুয়েলা ও হাভিয়ের কাসকেরোর মেয়ে বিবিয়ানা।
আরটিভি/এসআর




