ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় দিনেই খেলা শেষ, তবুও ‘সর্বোচ্চ মানের’ স্বীকৃতি পেতে যাচ্ছে ম্যাকাইয়ের পিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম
ম্যাকাইয়ের পিচে শরিফুলের উইকেট শিকার। ছবি: সংগৃহীত

সাধারণত টেস্ট ম্যাচ তিন দিনের আগে শেষ হলে পিচের মান নিয়ে প্রশ্ন তুলে থাকে আইসিসি ও বিশ্লেষকরা। সেই সঙ্গে ডি মেরিট পয়েন্টও দেওয়া হয়। তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে ম্যাকাই টেস্টের পিচের ক্ষেত্রে। মাত্র দেড় দিনে খেলা শেষ হলেও সেই পিচই পেতে যাচ্ছে ‘সর্বোচ্চ মানের’ স্বীকৃতি।

টেস্ট ক্রিকেটে পিচের জন্য চার ধরনের গ্রেড রয়েছে। এর মধ্যে ‘ভেরি গুড’ সর্বোচ্চ গ্রেড। এমন পিচের বৈশিষ্ট্য হলো, ম্যাচের শুরুতে ভালো ক্যারি, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স। অর্থাৎ ব্যাটার ও বোলার দুপক্ষের জন্যই লড়াইয়ের সুযোগ থাকবে।

এদিকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচে ১২৫ ওভারে পড়েছে ৩০ উইকেট। যেখানে ব্যাটারদের দাঁড়ানোয় কঠিন হয়েছিল। সেই পিচই পেতে যাচ্ছে ‘সর্বোচ্চ মানের’ স্বীকৃতি।

আরও পড়ুন

সেভেন ক্রিকেটের প্রধান ক্রিকেট প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মেকাইয়ের পিচকে ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ গ্রেড দেওয়ার সুপারিশ করতে যাচ্ছেন। তবে এই মূল্যায়ন চূড়ান্ত হতে হলে আইসিসির অনুমোদন প্রয়োজন।

ম্যাকাইয়ে পিচে ব্যাটারদের জন্য লড়াইটা ছিল বেশ কঠিন। অভিষেক টেস্টের প্রথম দিনেই পড়েছিল ১৮ উইকেট। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়াও ১৬৫ রান তুলতেই হারায় ৮ উইকেট।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট এবং বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় দ্রুতই। বাংলাদেশ গুটিয়ে যায় ৯৫ রানে। ফলে ইনিংস ও ৫১ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

ম্যাচ শেষে তাই পিচ নিয়ে তৈরি হয়েছিল দুই রকমের মত। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স উইকেটকে ‘খুব ভালো’ বললেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখে ছিল ভিন্ন ছবি। তিনি এমন কঠিন উইকেটকে মনে রাখতে বলেছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
আরও পড়ুন
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ