ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বর্ষসেরার পুরস্কার জিতে রোনালদোর পাশে ব্রুনো ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার পুরস্কারের মঞ্চেও বড় স্বীকৃতি পেলেন ব্রুনো ফার্নান্দেজ। সতীর্থ পেশাদার ফুটবলারদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। এর মধ্য দিয়ে দেশের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লেখালেন তিনি।

গত মৌসুমে ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে ২১টি অ্যাসিস্টের পাশাপাশি ৯ গোল করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মাইকেল ক্যারিকের অধীনে ঘুরে দাঁড়িয়ে লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় ইউনাইটেড।

নিজের পারফরম্যান্সের স্বীকৃতি অবশ্য এরই মধ্যে পেয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের পুরস্কার জেতার পর এবার সতীর্থ পেশাদার ফুটবলারদের ভোটেও সেরার মুকুট পেলেন তিনি।

ফার্নান্দেজের এই অর্জনের সঙ্গে নতুন রেকর্ডও গড়েছে ইউনাইটেড। ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত ১২ জন ফুটবলার পিএফএ বর্ষসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ড ও ওয়েলসের কোনো ক্লাবের মধ্যে যা সর্বোচ্চ।

আর ফার্নান্দেজ হলেন পিএফএ বর্ষসেরার পুরস্কারজয়ী দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার। এর আগে এই কীর্তি গড়েছিলেন রোনালদো। ইউনাইটেডের হয়ে ২০০৭ ও ২০০৮ সালে টানা দুইবার এই পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ কিংবদন্তি।

ফার্নান্দেজের দুর্দান্ত মৌসুমে ক্যারিকের কোচিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আক্রমণভাগের খেলোয়াড়দের আরও স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়ায় দলের অধিনায়ক হয়ে আক্রমণের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হন ফার্নান্দেজ।

আরও পড়ুন

২০২০ সালে স্পোর্তিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেন তিনি। এরপর ক্লাবটির হয়ে ৩১৪ ম্যাচে করেছেন ১১০ গোল, সঙ্গে ১০৬ অ্যাসিস্ট। অর্থাৎ সরাসরি ২০০ গোলে অবদান রেখেছেন ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগ যুগে ইউনাইটেডের হয়ে এই মাইলফলকে তার সামনে আছেন শুধু ওয়েইন রুনি, যিনি ২৯৫ ম্যাচেই ২০০ গোলে অবদান রেখেছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আরও পড়ুন
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
বর্ষসেরা গোলকিপারের মনোনয়ন পেলেন সেই ভোজিনিয়া
বর্ষসেরার মনোনয়ন পেল পাঁচ ক্লাব, নেই রিয়াল মাদ্রিদ
বর্ষসেরা কোচের মনোনয়ন পেলেন যারা