ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায়ী পোস্টে মরিনিওর আবেগঘন মন্তব্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়েছেন হোসে মরিনিও। আর্জেন্টাইন মহাতারকার বিদায়ী বার্তার পোস্টে মন্তব্য করে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করেছেন পর্তুগিজ এই কোচ।

রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় মরিনিওর অন্যতম বড় প্রতিপক্ষ ছিলেন বার্সেলোনার লিওনেল মেসি। এল ক্লাসিকোতে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে থামাতে বিশেষ পরিকল্পনাও সাজাতে হতো পর্তুগিজ কোচকে। সময়ের পরিক্রমায় সেই প্রতিদ্বন্দ্বিতার স্মৃতি পেছনে ফেলে এবার মেসির আন্তর্জাতিক বিদায়ের খবরে শুভেচ্ছা জানালেন মরিনিও।

সোমবার ইনস্টাগ্রামে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন মেসি। দীর্ঘ চিন্তাভাবনার পর জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা তুলে ধরে আবেগঘন বার্তা দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসি লিখেছেন, ফাইনালে খেলার পর অনেক দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অত্যন্ত কষ্টদায়ক এবং এখনও হৃদয়ের গভীরে আঘাত করে বলেও উল্লেখ করেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার কথাও জানান মেসি। সাম্প্রতিক বছরগুলোতে সবকিছু জেতার সময়ই শুধু নয়, তার আগের দিনগুলোতেও দেশের জন্য সমানভাবে লড়াই করেছেন বলে উল্লেখ করেন তিনি। ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটানো এবং তাদের গর্বিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

মেসির সেই পোস্টে মন্তব্য করে মরিনিও লেখেন, চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার অনুপস্থিতিতে পরের কোপা আমেরিকা ও পরের বিশ্বকাপ আগের মতো একইরকম থাকবে না।

ফুটবল মাঠে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হলেও মেসির অসাধারণ ক্যারিয়ারের প্রতি মরিনিওর এই শ্রদ্ধা ও প্রশংসা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো