ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে নেমে এসেছে আবেগ ও আক্ষেপ। মেসির অগণিত ভক্তের মতো তার বিদায়ে মন খারাপ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদেরও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাদিয়া। সেখানে তিনি লিখেছেন, আজ থেকে ৩১ আগস্ট তারিখটি আমার ও আমার মায়ের জন্মদিনের পাশাপাশি আরও একটি কারণে আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ‘দ্য গ্রেটেস্ট’ লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মেসির বিদায়ে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন নাদিয়া। তিনি লিখেছেন, এখন থেকে এই জার্সিতে তাকে আর দেখতে পাব না। নিঃসন্দেহে, একটি যুগের অবসান হলো। ভারাক্রান্ত মনে আমরা লিও মেসিকে মিস করব। তবে তিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।

মেসির ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের কথাও তুলে ধরেছেন নাদিয়া। ফুটবল মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্স আর্জেন্টিনা সমর্থকদের জন্য কতটা গর্বের ছিল, সেটিও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন

নাদিয়ার ভাষায়, ফুটবলে তোমার জাদুকরী মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ, লিও মেসি। বিশেষ করে আমরা, আর্জেন্টিনার সমর্থকরা, তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ ও ঋণী থাকব প্রতিবার আমাদের গর্বিত করার জন্য। ধন্যবাদ, লিও। তোমার জাদু, তোমার অর্জন আর তোমার স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ঘিরে নাদিয়ার এই আবেগঘন পোস্টে ফুটে উঠেছে আর্জেন্টাইন মহাতারকার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)। 
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
আরও পড়ুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল