ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের দুঃসংবাদের দিনে বড় সুখবর পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ এএম
সাকিব আল হাসান। ফাইল ছবি

নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। এ নিয়ে বেশ কয়েক দফা মিটিং করার পরও বিসিবির সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। শেষ পর্যন্ত এবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের আসর থেকে বাংলাদেশকে বাদই ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি থেকে বাংলাদেশের এমন দুঃসংবাদ পাওয়ার দিনে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার ভক্তদের বড় এক সুখবর দিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবকে জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে। এমনকি কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে তাকে।

এদিন রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেছেন, সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবেন কি না, জানতে চাওয়া হয়েছে তার কাছে। সাকিব বলেছেন যে তিনি খেলতে চান। তাই বোর্ড থেকে সাকিবকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাকিব আল হাসানের নামে জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলা রয়েছে। এছাড়া, দুদকেও তার বিরুদ্ধে মামলা আছে। তবে, বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর এ ব্যাপারে বলেছেন, এগুলো সরকারের ব্যাপার।

আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে, এটা আলাদা ব্যাপার; সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাবো না।

তিনি আরও বলেন, এখন যদি সরকার কিছু করতে চায়, তাহলে সেটা সরকারি সিদ্ধান্ত। সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে। সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল। সেখান থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সাকিবকে আমরা খেলাতে চাই। পরে আইনগত পদক্ষেপ কী, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে নিয়ে ভাবছি।

সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে অবসর নিতে চাইলেও রাজনৈতিক কারণে আর দেশেই ফিরতে পারেননি তিনি।

এদিকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণা আসার প্রতিক্রিয়ায় বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে গিয়ে খেলাটা আমাদের জন্য নিরাপদ না। সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় খেলাটি স্থানান্তরের জন্য। বেশ কয়েক দফা মিটিং করার পরও আইসিসি সেটিতে সাড়া দেয়নি। যেহেতু সাড়া দেয়নি, সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার ছিল না। কারণ, এটি সরকারের সিদ্ধান্ত।

তিনি বলেন, সরকার মনে করে, ভারতে গিয়ে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না। এজন্য এ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল