ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণায় বিসিবির প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ এএম
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির এ ঘোষণার পর এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে গিয়ে খেলাটা আমাদের জন্য নিরাপদ না। সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় খেলাটি স্থানান্তরের জন্য। বেশ কয়েক দফা মিটিং করার পরও আইসিসি সেটিতে সাড়া দেয়নি। যেহেতু সাড়া দেয়নি, সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার ছিল না। কারণ, এটি সরকারের সিদ্ধান্ত।

আমজাদ হোসেন বলেন, সরকার মনে করে, ভারতে গিয়ে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না। এজন্য এ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বিসিবির এ পরিচালক আরও জানান, বিসিবির যে সেন্ট্রাল কনটাক্ট থাকে খেলোয়াড়দের সঙ্গে, এটি খুব শিগগিরই ঘোষণা করে দেওয়া হবে। এবার এটির পরিধি বাড়ানো হয়েছে। এবার ২৭ জনের মতো এটির আওতায় চলে আসবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট টানাপড়েন। বাংলাদেশের তারকা পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এ প্রেক্ষিতে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয় আইসিসিকে। এছাড়া গ্রুপ পরিবর্তনের আবেদনও করা হয়েছিল। কিন্তু, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব দাবি নাকচ করে দেয় আইসিসি।

সংস্থাটি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা খেলবে না। এরপরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
ঘরোয়া ক্রিকেটে মাঠে গড়াচ্ছে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি। যেখানে অংশ নেবে ৬ দল। ইতোমধ্যে ম্যানেজমেন্ট ড্রাফট থেকে নিজেদের হেড কোচ চূড়ান্ত করে ফেলেছে দলগুলো। যেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞ সালাউদ্দিন-বাবুলদের বড় নাম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়েছিল ডি থ্রি ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফট। যেখানে প্রথমে প্রধান কোচ বাছাই করার সুযোগ পায় ব্লু-স্টার। তারা দলে ভেড়ায় সোহেল ইসলামকে। এরপর সুযোগ পায় একমি গ্রুপ। তারা দলে ভেড়ায় রাজিন সালেহকে। তৃতীয় ডাকে সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে দলে টেনেছে মিজানুর রহমান বাবুলকে।  পরবর্তীতে ফরচুন গ্রুপ দলে ভেড়ায় মোহাম্মদ সালাউদ্দিনকে। সেভেন রিংস সিমেন্ট যুক্ত করে তালহা জুবায়েরকে। এ ছাড়া ওয়ালটন গ্রুপ নেয় আব্দুর রাজ্জাককে। ডি থ্রি ট্রফিতে ৬ দলের আইকন ক্রিকেটার হয়েছেন মুশফিকুর রহিম, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।  মুশফিক সেভেন রিংস সিমেন্টের, মিরাজ ওয়ালটনের, হৃদয় ফরচুনের, মোসাদ্দেক একমির, সোহান ব্লু স্টারের এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন। আরটিভি/এসআর
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
আসন্ন ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ভেন্যু ও প্রস্তুতি দেখতে আগামী ১ অক্টোবর ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। বাংলাদেশের তিনটি ক্রিকেট ভেন্যু পরিদর্শন করবে দলটি। এ বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২ ও ৩ অক্টোবর ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করবে আইসিসির প্রতিনিধিরা। এ সময় মাঠের অবস্থা, ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হবে। বাংলাদেশের আগে নেপালের প্রস্তুতিও পরিদর্শন করেছে আইসিসির দল। গত ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলো ঘুরে দেখেছেন প্রতিনিধিরা। ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। আইসিসির পরিদর্শন ও মূল্যায়ন শেষে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে। আরটিভি/এসআর
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে।
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন’ 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
বুটেক্সে শিক্ষকসহ ১৪ জনের চাকরি, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর