ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইমামের গোপন তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
ইমাম-উল-হক। ছবি: সংগৃহীত

ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। চোট নিয়ে নাটক করার অভিযোগের পর এবার ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে পাকিস্তানের বাঁহাতি এই ব্যাটারের বিরুদ্ধে। সব অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন তিনি। এমনকি নিষেধাজ্ঞার আশঙ্কাও তৈরি হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্ত শেষে খুব শিগগিরই তার বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে চোটের অজুহাত দেখানোর অভিযোগে প্রথমবার আলোচনায় আসেন ইমাম। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ার কথা জানিয়ে কোনো ইনিংসেই ব্যাট করতে নামেননি তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর ইমামের চোটের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চোটের অভিযোগ প্রমাণিত হলে ইমামের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল বলেও পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। তবে পরে কোচ, নির্বাচক ও অধিনায়কদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা বদলায়। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইমামের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার সুপারিশ করেছিলেন বলে জানা যায়।

তবে চোটের অভিযোগের তদন্তের মধ্যেই নতুন করে ড্রেসিংরুমের তথ্য ফাঁস ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সামনে এসেছে। ফলে ইমামের বিরুদ্ধে তদন্ত আরও জটিল আকার ধারণ করেছে।

এদিকে ইমাম ও মোহাম্মদ রিজওয়ানের আর্থিক কর্মকাণ্ড নিয়েও তদন্ত চলছে। জিও নিউজের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি তাদের মোবাইল ফোনের ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ করছে।

তদন্তের কেন্দ্রে রয়েছে দুজনের আর্থিক লেনদেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ও পরে তাদের আর্থিক কর্মকাণ্ড এবং ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। কোনো সন্দেহজনক লেনদেনের সন্ধান মিললে অর্থের উৎস ও গন্তব্যের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্কও তদন্তের আওতায় আনা হবে।

সব মিলিয়ে মাঠের বাইরে নানা অভিযোগে চাপে রয়েছেন ইমাম। তদন্তে অভিযোগগুলোর সত্যতা মিললে তার বিরুদ্ধে কঠোর শাস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাঠেও অবশ্য ভালো সময় যাচ্ছে না পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে তারা। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারের পর লর্ডসে ১৯৪ রান এবং এজবাস্টনে ৮ উইকেটে হারে পাকিস্তান।

এই ধবলধোলাইয়ের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান নেমে গেছে নবমে। ৭১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ইতিহাসে এটিই দলটির সবচেয়ে নিচের অবস্থান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাও। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আসালাঙ্কা। তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১, ১১ ও ৭ রান। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে দল নির্বাচনে। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না হাসারাঙ্গা। এই দুই ক্রিকেটারের পরিবর্তে দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে। তবে দলে জায়গা পেলেও ফিটনেস পরীক্ষার বাধা পেরোতে হবে পাথুম নিশাঙ্কাকে। চোটের কারণে ইংল্যান্ড সফরের পর তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার আগে পরীক্ষায় উত্তীর্ণ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ব্যাটার। আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা। লাহোরে দ্বিতীয় পর্বের ম্যাচগুলো শেষে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ লিগ ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ৩১ অক্টোবর। শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা। আরটিভি/এসকে
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। আরটিভি/এসআর
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস।
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না ভারতের। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। শনিবার নিউ চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয় পাওয়া ভারত এবারও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিয়েছিল। তবে হোপের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গুকে নিয়ে প্রতিরোধ গড়েন হোপ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭৮ রান। ৬৭ রান করে রানআউট হন জাঙ্গু। শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রান তাড়া এগিয়ে নেন হোপ। পরবর্তী সময়ে ৫৬ রানের আরেকটি জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি। কিমো পল ও ম্যাথু ফোর্ড ফিরে গেলেও হোপের ব্যাট থামানো যায়নি। গুডাকেশ মোটির ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস জয়ের পথ আরও সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৪৯তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অধিনায়ক। এই ইনিংসে ওয়ানডেতে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হোপ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ১৩৭ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে ফিরিয়ে আনে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি রোহিতের। ৮৫ বলে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে, অর্ধশতক তুলে নেন গায়কোয়াড়। জেইডেন সিলসের বলে আউট হওয়ার আগে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি শেষ দিকে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের শেষ ১২ বলে ৪২ রান তুলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে বড় ভূমিকা রাখেন রাহুল। ১২৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। শেষ দিকে নামান ধীরের ২১ বলে ৩০ এবং আংশুল কামবোজের ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত। তবে রাহুলের সেঞ্চুরি ও ভারতের বড় সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় হোপের অতিমানবীয় ইনিংসে। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। আরটিভি/এসকে
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুন
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
বাংলাদেশের ওষুধ ও সুতা কেনার আশ্বাস দিল পাকিস্তান
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা