ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের আগামী তারকা পেসার ও স্পিনার খুঁজবে ‘রবি বোলার হান্ট’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে ‘রবি বোলার হান্ট’ নামের দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় নারী ও পুরুষ পেসার ও স্পিনারদের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি দফতরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশের বিভিন্ন স্থানে একাধিক ট্রায়ালের মাধ্যমে বোলার হান্টের আয়োজন করা হবে। এর মাধ্যমে আগ্রহী বোলাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন এবং পেশাদার ক্রিকেটে যাওয়ার পথ তৈরি করতে পারবেন।

দেশব্যাপী ট্রায়াল আগামী ২৭ সেপ্টেম্বর সিলেটে শুরু হবে । এরপর দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় ২টি ট্রায়াল আয়োজন করা হবে এবং সব মিলিয়ে মোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে।

বিভাগীয় ট্রায়াল শেষে প্রতিটি স্থান থেকে বাছাইকৃত নির্দিষ্ট সংখ্যক বোলারকে ঢাকায় শেষ পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিসিবি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত বিজয়ীদের মানোন্নয়ন ও পরবর্তী প্রশিক্ষণের জন্য বোর্ডের নিজস্ব গ্রুমিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে।

উদ্যোগটির জন্য নিবন্ধন করা যাবে মাই রবি ও মাই সার্কেল অ্যাপের মাধ্যমে। নিজ নিজ এলাকার ট্রায়ালের আগের দিন পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

এই বোলার হান্টে বিচারক হিসেবে থাকবেন বিশেষজ্ঞদের একটি প্যানেল। এতে রয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর। বাংলাদেশের সাবেক জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান ও সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা বিভাগীয় পর্যায়ের ট্রায়াল এবং চূড়ান্ত পর্ব; দুই ধাপেই উপস্থিত থাকবেন। ফলে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ ক্রিকেটারদের সামনে নিজেদের বোলিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ক্রিকেট বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রতিটি প্রান্তেই বোলিংয়ের অনেক সম্ভাবনাময় প্রতিভা রয়েছে, যাদের অনেকেই এখনো সুযোগের অপেক্ষায়।

রবি বোলার হান্টের মাধ্যমে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বে এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রতিভা খুঁজে বের করা নয়, বরং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি পথ তৈরি করা।

কারণ রবিতে আমরা বিশ্বাস করি আমাদের ব্র্যান্ডের মূলমন্ত্র “পারবে তুমিও”-এর শক্তিতে—যা তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করে, তাদের ক্ষমতায়িত করে এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকশিত ও বাস্তবায়নের পথে এগিয়ে যেতে সহায়তা করে।

জিয়াদ সাতারা আরও বলেন, দেশব্যাপী ট্রায়াল, ডিজিটাল সুবিধা এবং বিশ্বমানের ক্রিকেট বিশেষজ্ঞদের দিকনির্দেশনার সমন্বয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের তারকা বোলারদের খুঁজে বের করতে ও গড়ে তুলতে আশাবাদী।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, এই উদ্যোগটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন প্রতিভা চিহ্নিত করতে এবং তাদের বিকশিত করতে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের বিকাশ ঘটানো জরুরি। রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের খুঁজে বের করা হবে।

তিনি আরও বলেন, ‘রবির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ভবিষ্যতের ক্রিকেট তারকাদের জন্য একটি সুসংগঠিত পথ তৈরি করতে চাই। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার ধারাবাহিকতাও আরও শক্তিশালী হবে। ‘

উদ্বোধনী অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ রবি এবং বিসিবি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাও। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আসালাঙ্কা। তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১, ১১ ও ৭ রান। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে দল নির্বাচনে। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না হাসারাঙ্গা। এই দুই ক্রিকেটারের পরিবর্তে দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে। তবে দলে জায়গা পেলেও ফিটনেস পরীক্ষার বাধা পেরোতে হবে পাথুম নিশাঙ্কাকে। চোটের কারণে ইংল্যান্ড সফরের পর তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার আগে পরীক্ষায় উত্তীর্ণ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ব্যাটার। আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা। লাহোরে দ্বিতীয় পর্বের ম্যাচগুলো শেষে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ লিগ ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ৩১ অক্টোবর। শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা। আরটিভি/এসকে
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
আরও পড়ুন
সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে 
মেয়েদের বোলার হান্টে পাঠাতে অভিভাবকদের আহ্বান তামিমের
২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে