ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েও বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত অবস্থানে থাকা দলটি শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে পড়ে বিপাকে। প্রথম দিনের ৩১৭ রানের সঙ্গে দ্বিতীয় দিনে আর মাত্র ২৯ রান যোগ করতেই ৩৪৬ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার (১০ অক্টোবর) আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শেষ দুই উইকেটে ৪১ রান যোগ করে বাংলাদেশ। এর মধ্যে ৩৫ রানই এসেছে নাঈম হাসানের ব্যাট থেকে। ৬৭ বল খেলে অপরাজিত থাকেন তিনি। তবে অন্য প্রান্তে যোগ্য সঙ্গীর অভাবে দলীয় সংগ্রহ সাড়ে তিনশ’ ছাড়াতে পারেনি বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সেলিম সাফি। তিনি শিকার করেন ৪ উইকেট। এ ছাড়া ইয়ামিন আহমদজাই ৩টি, ইসমত আলম ২টি এবং কাইস আহমদ একটি উইকেট নেন।

এর আগে টেস্টের প্রথম দিনে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। দিন শেষে ২ উইকেটে তাদের সংগ্রহ ছিল ২২১ রান। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পর মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে দলের ব্যাটিংয়ে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শেষ ৮ উইকেটে মাত্র ১২৫ রান যোগ করতে সক্ষম হয় তারা।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। তবে সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অন্য ওপেনার সাদমান ইসলাম করেন ৬৭ রান। এ ছাড়া লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করেন।

দুই ওপেনারের ব্যাটে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত সাড়ে তিনশ’ রানের আগেই থামতে হয় বাংলাদেশকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানইউর বড় ম্যাচ আছে। এ ছাড়াও রোববার (২২ নভেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট ওয়েলিংটন টেস্ট, ৪র্থ দিন নিউজিল্যান্ড–ভারত ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ এশিয়া কাপ রাইজিং স্টারস ভারত ‘এ’–পাকিস্তান ‘এ’ বিকেল ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ হাল সিটি–ব্রাইটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা–ভিয়ারিয়াল রাত ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড গেতাফে–অ্যাতলেটিকো মাদ্রিদ রাত ২টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড সিরি আ আতালান্তা–ইন্টার মিলান রাত ১–৪৫ মি., জি ফাইভ আরটিভি/এসআর
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাসান মাহমুদের পর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।  শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, প্রথম টেস্ট চলাকালীন মুশফিক বাম দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়। পরীক্ষার ফলাফলে পেলভিক হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে। তিনি আরও বলেন, শারীরিক ধকল কাটিয়ে উঠতে এবং অবস্থার অবনতি রোধ করতে তার এখন জরুরি বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রয়োজন। তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন মুশফিক। আরটিভি/এসআর  
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
নতুন মেয়াদে ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (২১ নভেম্বর) ঘোষিত এই চুক্তি কার্যকর থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।  তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ ক্রিকেটারের। বাদ পড়াদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, শান মাসুদ ও সাইম আইয়ুব। জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে পিসিবি। এতদিন প্রচলিত এ, বি, সি ও ডি গ্রেডের ভিত্তিতে চুক্তি দেওয়া হলেও এবার সেই পদ্ধতি থেকে সরে এসেছে বোর্ড। পরিবর্তে খেলোয়াড়দের পারফরম্যান্স ও নির্দিষ্ট ফরম্যাটে অবদানের ভিত্তিতে চালু করা হয়েছে পাঁচটি পৃথক ক্যাটাগরি বা ট্র্যাক। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায়ের ট্র্যাক এবি (টেস্ট ও ওয়ানডে)। এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বি-তে রয়েছেন ছয়জন। এই তালিকায় আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ। শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে জায়গা পেয়েছেন চারজন। তারা হলেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে গড়া ট্র্যাক সি-তে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে। তারা হলেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। এ ছাড়া ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি, রাজাউল্লাহসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার। সব মিলিয়ে নতুন কাঠামোয় ৩৮ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। তবে রিজওয়ান, ইমাম, শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো পরিচিত ক্রিকেটারদের বাদ পড়া এবারের কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে বাড়তি আলোচনা তৈরি করেছে। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা টেস্ট ও ওয়ানডে (ট্র্যাক এবি): সর্বোচ্চ স্তরের এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্ট (ট্র্যাক এ): টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি (ট্র্যাক বিসি): দুই সাদা বলের ফরম্যাটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টি (ট্র্যাক সি): টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। ডেভেলপমেন্ট ক্যাটাগরি: উদীয়মান ক্রিকেটারদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। তারা হলেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ। আরটিভি/এসকে
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন মোড়। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন।
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক