ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে। সম্ভাব্য নিষেধাজ্ঞার মেয়াদ দীর্ঘ হলে আগামী মাসে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়তে পারে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন রোনালদো। আন্তর্জাতিক বিরতির ম্যাচে খেলার সময় এবং মাঠে তার ভূমিকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেন রোনালদো। সেখানে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশের পাশাপাশি ক্ষমাও চান তিনি। পর্তুগিজ ফুটবল ফেডারেশন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা মেনে নেওয়ার কথাও জানান এই ফরোয়ার্ড।

প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ফেডারেশনের বিধি অনুসারে রোনালদোর বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পাশাপাশি, পুরো ঘটনা খতিয়ে দেখছে একটি স্বাধীন কমিটি। তাদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সম্ভাব্য নিষেধাজ্ঞার মেয়াদ এক থেকে ছয় মাস পর্যন্ত হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে চূড়ান্ত শাস্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি বলে উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞার মেয়াদ এক মাসের বেশি হলে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোতে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই তারকাকে না পেলে পর্তুগালকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

তবে রোনালদোর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী আসে, এখন সেটিই দেখার বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ষড়যন্ত্রতত্ত্বের জবাব দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ।
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লেভ হাভরকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির এই বড় জয়ের নায়ক মরক্কোর তারকা আশরাফ হাকিমি। দুর্দান্ত পারফরম্যান্সে পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই রাইটব্যাক। ম্যাচের ১৮ মিনিটে জশ মাজা গোল করে লেভ হাভরকে এগিয়ে দেন। শুরুতেই পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে পিএসজি। তবে দ্রুতই ম্যাচে ফেরে প্যারিসের ক্লাবটি। ২৬ মিনিটে মিকা গড্টসের গোলের জোগান দেন হাকিমি। এর দুই মিনিট পর, ২৮ মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর এই ডিফেন্ডার। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও নিজের দাপট অব্যাহত রাখেন হাকিমি। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৬২ মিনিটে সেনে মায়ুলুর গোলে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মরক্কান তারকা। ম্যাচে একটি অ্যাসিস্টসহ চলতি মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে লিগ ওয়ানে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল বর্তমান চ্যাম্পিয়নরা। আরটিভি/এসকে
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির। এর মধ্যেই শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে তার ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
আরও পড়ুন
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা
ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ীর ভোটে এগিয়ে রোনালদো