ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচিত সেই ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত

‘পঞ্চপাণ্ডব’ হিসেবে পরিচিত বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে বিতর্ক এড়িয়ে চলা এই ক্রিকেটার সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের অফিসে একটি মিটিংয়ে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন।

তবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকায় এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জমজম ব্রাদার্সের অফিসে যাওয়ার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি বিতর্কের জন্ম দেওয়া পোস্টটিও ইতোমধ্যে মুছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সমালোচনার সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টের পর মাহমুদউল্লাহর জমজম ব্রাদার্সের অফিসে যাওয়া এবং সেখানে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হলেও, নিজের অবস্থান পরিষ্কার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘদিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সাধারণত বিতর্কের বাইরে থাকা এই ক্রিকেটারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

পোস্টে জুরকারনাইন দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। পোস্টে এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের মতো পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সায়েরের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন যখন তুঙ্গে ওঠার উপক্রম, তখনই বিষয়টি স্পষ্ট করেন রিয়াদ। ততক্ষণে তিনি বুঝতে পারেন, বিনা স্বার্থে তিনি যে ভিডিওতে অংশ নিয়েছেন সেখানে দেশের স্বার্থের প্রশ্ন জড়িত। তাই জমজম ব্রাদার্সকে বলে পোস্টগুলোই মুছে ফেলেন। এরপর নিজেই ভেরিফাইড ফেসবুকে বিষয়টির ব্যাখ্যা দিয়ে মাহমুদউল্লাহ লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’

‘কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের আমন্ত্রণে একদিন তাদের অফিসে গেলে, তারা তাদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যাবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’

রিয়াদ লেখেন, ‘আমার অনুরোধে তারা কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেন।’

পোস্টে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী’ বলে যোগ করেন লেখায়।

পোস্টের শেষে ‘ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবেন জানিয়ে, সবার প্রতি ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান সাবেক এই তারকা ক্রিকেটার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট
২০১৮ সালের কেপটাউন টেস্টে আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।
স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
আইপিএলের ২০২৭ মৌসুমে খেলবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও নিজের ফিটনেস ধরে রাখতে আগামী মৌসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। তার এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে হ্যারি ব্রুকের দল।  বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি এবং সনি বেকারের বোলিং নৈপুণ্যে হোবার্টে ৯৭ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বুধবার (১৮ নভেম্বর) হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভার ৩ বলে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেন ডাকেট। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন টম ব্যান্টন। ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার ডাকেট ও ব্যান্টন। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভার ৪ বলে ৭৪ রান যোগ করেন তারা। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৯টি চারে ৪৪ রান করে ফেরেন ব্যান্টন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ১২, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭ এবং জর্ডান কক্স ১২ রান করে আউট হন। জফরা আর্চারও করতে পারেননি ৭ রানের বেশি। একপর্যায়ে ১৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেন ডাকেট। ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার প্রথম শতক। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে উইল জ্যাকসের ব্যাটে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ইংল্যান্ড। ৪৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন তিনি। স্যাম কারান যোগ করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৪টি এবং ম্যাট রেনশ ৩টি উইকেট নেন। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ১০ বলের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দেন গাস অ্যাটকিনসন ও সনি বেকার। এরপর জশ ইংলিসকেও সাজঘরে ফেরান বেকার। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রেনশ ৫৫ রান করে লিয়াম ডসনের শিকার হন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে ৩৭ রান করেন ক্যারি। এরপর চোটের কারণে মাঠ ছাড়তে হয় ক্যামেরন গ্রিনকে। অ্যাটকিনসনের বাউন্সার হেলমেটের গ্রিলে লেগে মুখে আঘাত পাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। পরে কনকাশন পরীক্ষায় সমস্যার বিষয়টি নিশ্চিত হলে তার বদলি হিসেবে মাঠে নামেন অলিভার পিক। তবে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। কুপার কনোলি ২৯, জ্যাক এডওয়ার্ডস ৩১ ও জেভিয়ার বার্টলেট ১৬ রান করেন। বেকারের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩১ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ১৩ রানে অপরাজিত থাকেন মাহলি বেয়ার্ডম্যান। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন সনি বেকার। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন লিয়াম ডসন। গাস অ্যাটকিনসন ও হ্যারি ব্রুক পান একটি করে উইকেট। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে একমাত্র ওয়ানডেতে জয় এবং ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবারের সিরিজ জয় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশদের জন্য। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের নজির গড়ল তারা। পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে ১৩৫ রানের জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে হোবার্টেও দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করে ব্রুকের দল। এ জয়ে আরও একটি কীর্তি গড়েছে ইংল্যান্ড। হোবার্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল তারা। অন্যদিকে নিজেদের মাঠে টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও হলো অস্ট্রেলিয়ার। আরটিভি/এসকে
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
আইপিএলের নতুন আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা।
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
আরও পড়ুন
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
বিশ্বাসের নতুন ইনিংস: ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদউল্লাহ রিয়াদ
অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ
এখনও ক্রিকেট খেলতে চান মাহমুদউল্লাহ রিয়াদ