ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র, যে গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১১ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে।

বিশ্বকাপ শুরুর ১৮৮ দিন আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বিশ্বকাপের এই ড্র অনুষ্ঠিত হয়। এরমধ্যে লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। শক্তির বিচারে গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়ার পথটা আলবিসেলেস্তেদের জন্য বেশ মসৃণই মনে হচ্ছে।

অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী হয়েছে আফ্রিকান পরাশক্তি মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নেইমারদের জন্য এই গ্রুপে মরক্কোই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ড্রয়ের পর ‘এল’ গ্রুপটি নজর কেড়েছে সবার। সেখানে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকার শক্তিশালী দল ঘানা এবং পানামা।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে, যেখানে তাদের লড়তে হবে কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। ফ্রান্সের ‘আই’ গ্রুপটিও বেশ কঠিন। এমবাপ্পেদের লড়তে হবে সাদিও মানের সেনেগাল এবং আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে। জার্মানি ‘ই’ গ্রুপে পেয়েছে ইকুয়েডর ও আইভরি কোস্টকে।

অনুষ্ঠানেই ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় শান্তি পুরস্কার। পাশে থেকে ইনফান্তিনো পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান।

শান্তি পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি। যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।

তবে এই ড্র শেষে কে কোন গ্রুপে পড়েছে, সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একনজরে দেখে নিন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে-

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি (ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ (ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ (গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

এর আগে, ড্র অনুষ্ঠানে পট থেকে বল তুলতে মঞ্চে এসে উপস্থিত হন চার কিংবদন্তি- ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি, মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।

ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেন আয়োজক তিন দেশের তিন প্রধান—কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানটিকে আনন্দময় করে তিনজনই তুলেছেন যার যার দেশের নাম। তবে আগেই ঠিক করে রাখা হয়েছে, স্বাগতিক মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ৩ স্বাগতিক দেশসহ মোট ৪২ দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। মূল পর্বে বাকি আছে আরও ৬ স্পট। ইউরোপ থেকে ৪ ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আরও ২ দেশ খেলবে বিশ্বকাপের মূল পর্বে। তবে ১৮৮ দিন আগেই ওয়াশিংটনে রাত ১১টায় হয়ে গেল বিশ্বকাপের ড্র। ৪ট পটে ছিল ১২টি করে দল। প্রতি পট থেকে একটি করে দল নিয়ে সাজানো হয়েছে ১২টি গ্রুপ। আগামী বছরের ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর সোনালী অতীত ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীসহ ক্রীড়া দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।  এ ছাড়া সাবেক তারকা ফুটবলার মোহাম্মাদ আসলাম, আলফাজ আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সোনালী অতীত ক্লাবের সদস্যরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি। মরহুমা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি ও সমাজে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- তা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ ও মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে৷ তবেই দেশ তার কাঙ্খিত লক্ষে পৌঁছাবে বলে মনে করেন বক্তারা। সেই সাথে খালেদা জিয়ার স্বপ্নের দেশ ( ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র) গড়তে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। আরটিভি/এসআর
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৪ গোল হজম করেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যা হজমে মানতে পারেননি তিনি। ফলে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় মেজাজ হারিয়ে বসেন এই গোলরক্ষক। ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকদের কটাক্ষের মুখে পড়েন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সে সময় এক সমর্থক উচ্চস্বরে ‘ইউ আর র‍্যাটল্ড!’ বলে চিৎকার করলে মার্তিনেজ আরও উত্তেজিত হয়ে ওঠেন। আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ক্ষুব্ধ অবস্থায় দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায় তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তাকর্মীরা তাকে টেনে নিয়ে যান। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এদিকে, এই জয়ের মাধ্যমে আর্সেনাল লিগে মাত্র দুইটি হার নিয়ে বছর শেষ করল। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। উল্লেখ্য, অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা। আরটিভি/এসআর
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই
স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব আতলেটিকো মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এনরিক কলার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে স্প্যানিশ এই কিংবদন্তি লেফট উইঙ্গারের বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ এক দশক আতলেটিকো মাদ্রিদকে নেতৃত্ব দেওয়া কলার ক্লাবটির হয়ে খেলেছেন ১৯৫৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। এই সময়ে লাল-সাদা জার্সিতে তিনি মাঠে নেমেছেন ৪৭০টি ম্যাচে, যা তাকে ক্লাব ইতিহাসের অন্যতম দীর্ঘসময় ধরে খেলা ও নেতৃত্ব দেওয়া ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও স্পেনের ফুটবলে তার অবদান স্মরণীয়। স্প্যানিশ জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন মোট ১৬টি ম্যাচ এবং ১৯৬২ সালের বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেন। এনরিক কলারের নেতৃত্বেই প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান শিরোপা জেতে আতলেটিকো মাদ্রিদ। ১৯৬২ সালে তার অধিনায়কত্বে উয়েফা কাপ উইনার্স কাপের ট্রফি ঘরে তোলে ক্লাবটি। পাশাপাশি ১৯৬৫-৬৬ মৌসুমে স্পেনের শীর্ষ লিগ লা লিগার শিরোপাও জেতে আতলেটিকো। কলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। কিংবদন্তি এই অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আরও পড়ুন গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো আতলেটিকো মাদ্রিদের ইতিহাসে এনরিক কলার চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একজন সত্যিকারের নেতা ও ক্লাব-প্রতীকের প্রতীক হিসেবে। আরটিভি/এসকে
আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই
গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো
বছরের শেষ ম্যাচেও গোলের দেখা পেলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার গোলেও জয় নিশ্চিত করা গেল না আল নাসরের। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রোনালদোর দল।  ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল ইত্তিফাক। ১৬ মিনিটে ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনালডামের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর। ৪৭তম মিনিটে ছন্দে থাকা জোয়াও ফেলিক্স গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৬৭তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। যদিও গোলটির পেছনে বড় অবদান ছিল ফেলিক্সের। বক্সে হেডের চেষ্টা করতে গিয়ে পড়ে যান রোনালদো। পরে উঠে দাঁড়ানোর পর জটলার মধ্যে ফেলিক্সের নেওয়া শট রোনালদোর পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছালেন রোনালদো। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৫৭টি। চলতি বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৬ ম্যাচে ৪১ গোল করেছেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তবে ম্যাচের শেষদিকে আবারও সমতায় ফেরে আল ইত্তিফাক। ম্যাচ শেষের ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন উইজনালডাম। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আরও পড়ুন এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন হোল্ডার এই ড্রয়ের ফলে সৌদি প্রো লিগে প্রথমবার পয়েন্ট হারাল আল নাসর। এর আগে লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয় পেয়েছিল তারা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে আল ইত্তিফাক। আরটিভি/এসকে
গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো
বার্সেলোনার জার্সি নিষিদ্ধ!
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ও পঞ্চম স্থানীয় এস্পানিওলের মধ্যে আগামী রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য কাতালান ডার্বি ম্যাচে বার্সেলোনার জার্সি পরিধান নিষিদ্ধ ঘোষণা করেছে এস্পানিওল ক্লাব। ম্যাচটি হবে এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে। এই নিষেধাজ্ঞার মূল কারণ হলো গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দলবদল, যিনি সম্প্রতি এস্পানিওল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। এস্পানিওলের সমর্থকদের মধ্যে এই পরিবর্তনকে সহজে মানা যাচ্ছে না, তাই নিরাপত্তার কারণে বার্সেলোনার জার্সি, স্কার্ফ বা অন্য কোনো দলীয় প্রতীক বহন করা যাবে না স্টেডিয়ামে। রয়টার্সের খবর অনুযায়ী, এস্পানিওল ক্লাব জানিয়েছে, সব দর্শকের নিরাপত্তা এবং সুষ্ঠু ম্যাচ পরিচালনার জন্য স্টেডিয়ামে বার্সেলোনার যে কোনো পোশাক বা প্রতীক পরিধান নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে স্টেডিয়ামের গোলপোস্টের পেছনে সুরক্ষামূলক জালও স্থাপন করা হবে। এছাড়াও, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে রয়েছে জরিমানা থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত সদস্যপদ স্থগিত বা বাতিল এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা। মাঠে পয়েন্ট টেবিলের দিক থেকে বর্তমান অবস্থান অনুযায়ী, ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা এস্পানিওল পঞ্চম স্থানে ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। একই সময়ে, ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আরও পড়ুন ২০২৬ সালের স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ বার্সেলোনা-এস্পানিওল কাতালান ডার্বি নিয়ে উত্তেজনা থাকলেও এই নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এর আকার এক ধরনের দ্বৈরথ থেকে নিরাপত্তা কেন্দ্রীকৃত বিতর্কের রূপ নিচ্ছে। আরটিভি/এসকে
বার্সেলোনার জার্সি নিষিদ্ধ!
আরও পড়ুন
১৫ দিনে রেকর্ড ১৫ কোটি বিশ্বকাপ টিকিটের আবেদন
ফিফা বিশ্বকাপের ভেন্যুতে নিহত ৩
কারা ২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা 
বর্ষসেরা কোচের খেতাব জিতলেন এনরিকে ও দে লা ফুয়েন্তে