ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ এএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সব তারকাকে পেছনে ফেলে ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচিত হলেন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেয়া হয়।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন। ২০২৪–২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পুরস্কার হিসেবেই ফিফা বেস্ট তার হাতে উঠেছে।

এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাধারণত সব শেষে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হলেও, এবার মূল অনুষ্ঠান শুরুর আগেই পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকের মতো পুরস্কারগুলো ঘোষণা করা হয়। ফলে মূল মঞ্চে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল সেরা খেলোয়াড়রা।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ে দেম্বেলে ছিলেন অপ্রতিরোধ্য। পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে মূল নায়ক ছিলেন তিনি। ইউরোপ সেরা হওয়ার মিশনে তিনি ৮টি গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে তার পা থেকে আসে ৩৫টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট।

ঘরোয়া ফুটবলেও ২৮ বছর বয়সী দেম্বেলের রাজত্ব ছিল একচ্ছত্র। পিএসজির হয়ে তিনি লিগ আঁ ও ফরাসি কাপ জয়ের পাশাপাশি ফরাসি সুপার কাপের শিরোপা লড়াইয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন।

২০২৫ সালে ৩২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট। চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নকআউট পর্বে ফিরেই দলকে টেনে নেন ফাইনালে। কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে ফরাসি ক্লাবটিকে ট্রফির একদম কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও তার দলকে ফাইনালে চেলসির কাছে হারতে হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর সোনালী অতীত ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীসহ ক্রীড়া দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।  এ ছাড়া সাবেক তারকা ফুটবলার মোহাম্মাদ আসলাম, আলফাজ আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সোনালী অতীত ক্লাবের সদস্যরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি। মরহুমা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি ও সমাজে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- তা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ ও মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে৷ তবেই দেশ তার কাঙ্খিত লক্ষে পৌঁছাবে বলে মনে করেন বক্তারা। সেই সাথে খালেদা জিয়ার স্বপ্নের দেশ ( ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র) গড়তে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। আরটিভি/এসআর
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৪ গোল হজম করেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যা হজমে মানতে পারেননি তিনি। ফলে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় মেজাজ হারিয়ে বসেন এই গোলরক্ষক। ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকদের কটাক্ষের মুখে পড়েন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সে সময় এক সমর্থক উচ্চস্বরে ‘ইউ আর র‍্যাটল্ড!’ বলে চিৎকার করলে মার্তিনেজ আরও উত্তেজিত হয়ে ওঠেন। আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ক্ষুব্ধ অবস্থায় দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায় তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তাকর্মীরা তাকে টেনে নিয়ে যান। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এদিকে, এই জয়ের মাধ্যমে আর্সেনাল লিগে মাত্র দুইটি হার নিয়ে বছর শেষ করল। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। উল্লেখ্য, অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা। আরটিভি/এসআর
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই
স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব আতলেটিকো মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এনরিক কলার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে স্প্যানিশ এই কিংবদন্তি লেফট উইঙ্গারের বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ এক দশক আতলেটিকো মাদ্রিদকে নেতৃত্ব দেওয়া কলার ক্লাবটির হয়ে খেলেছেন ১৯৫৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। এই সময়ে লাল-সাদা জার্সিতে তিনি মাঠে নেমেছেন ৪৭০টি ম্যাচে, যা তাকে ক্লাব ইতিহাসের অন্যতম দীর্ঘসময় ধরে খেলা ও নেতৃত্ব দেওয়া ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও স্পেনের ফুটবলে তার অবদান স্মরণীয়। স্প্যানিশ জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন মোট ১৬টি ম্যাচ এবং ১৯৬২ সালের বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেন। এনরিক কলারের নেতৃত্বেই প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান শিরোপা জেতে আতলেটিকো মাদ্রিদ। ১৯৬২ সালে তার অধিনায়কত্বে উয়েফা কাপ উইনার্স কাপের ট্রফি ঘরে তোলে ক্লাবটি। পাশাপাশি ১৯৬৫-৬৬ মৌসুমে স্পেনের শীর্ষ লিগ লা লিগার শিরোপাও জেতে আতলেটিকো। কলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। কিংবদন্তি এই অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আরও পড়ুন গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো আতলেটিকো মাদ্রিদের ইতিহাসে এনরিক কলার চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একজন সত্যিকারের নেতা ও ক্লাব-প্রতীকের প্রতীক হিসেবে। আরটিভি/এসকে
আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই
গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো
বছরের শেষ ম্যাচেও গোলের দেখা পেলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার গোলেও জয় নিশ্চিত করা গেল না আল নাসরের। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রোনালদোর দল।  ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল ইত্তিফাক। ১৬ মিনিটে ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনালডামের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর। ৪৭তম মিনিটে ছন্দে থাকা জোয়াও ফেলিক্স গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৬৭তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। যদিও গোলটির পেছনে বড় অবদান ছিল ফেলিক্সের। বক্সে হেডের চেষ্টা করতে গিয়ে পড়ে যান রোনালদো। পরে উঠে দাঁড়ানোর পর জটলার মধ্যে ফেলিক্সের নেওয়া শট রোনালদোর পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছালেন রোনালদো। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৫৭টি। চলতি বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৬ ম্যাচে ৪১ গোল করেছেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তবে ম্যাচের শেষদিকে আবারও সমতায় ফেরে আল ইত্তিফাক। ম্যাচ শেষের ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন উইজনালডাম। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আরও পড়ুন এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন হোল্ডার এই ড্রয়ের ফলে সৌদি প্রো লিগে প্রথমবার পয়েন্ট হারাল আল নাসর। এর আগে লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয় পেয়েছিল তারা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে আল ইত্তিফাক। আরটিভি/এসকে
গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো
বার্সেলোনার জার্সি নিষিদ্ধ!
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ও পঞ্চম স্থানীয় এস্পানিওলের মধ্যে আগামী রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য কাতালান ডার্বি ম্যাচে বার্সেলোনার জার্সি পরিধান নিষিদ্ধ ঘোষণা করেছে এস্পানিওল ক্লাব। ম্যাচটি হবে এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে। এই নিষেধাজ্ঞার মূল কারণ হলো গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দলবদল, যিনি সম্প্রতি এস্পানিওল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। এস্পানিওলের সমর্থকদের মধ্যে এই পরিবর্তনকে সহজে মানা যাচ্ছে না, তাই নিরাপত্তার কারণে বার্সেলোনার জার্সি, স্কার্ফ বা অন্য কোনো দলীয় প্রতীক বহন করা যাবে না স্টেডিয়ামে। রয়টার্সের খবর অনুযায়ী, এস্পানিওল ক্লাব জানিয়েছে, সব দর্শকের নিরাপত্তা এবং সুষ্ঠু ম্যাচ পরিচালনার জন্য স্টেডিয়ামে বার্সেলোনার যে কোনো পোশাক বা প্রতীক পরিধান নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে স্টেডিয়ামের গোলপোস্টের পেছনে সুরক্ষামূলক জালও স্থাপন করা হবে। এছাড়াও, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে রয়েছে জরিমানা থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত সদস্যপদ স্থগিত বা বাতিল এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা। মাঠে পয়েন্ট টেবিলের দিক থেকে বর্তমান অবস্থান অনুযায়ী, ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা এস্পানিওল পঞ্চম স্থানে ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। একই সময়ে, ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আরও পড়ুন ২০২৬ সালের স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ বার্সেলোনা-এস্পানিওল কাতালান ডার্বি নিয়ে উত্তেজনা থাকলেও এই নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এর আকার এক ধরনের দ্বৈরথ থেকে নিরাপত্তা কেন্দ্রীকৃত বিতর্কের রূপ নিচ্ছে। আরটিভি/এসকে
বার্সেলোনার জার্সি নিষিদ্ধ!
আরও পড়ুন
১৫ দিনে রেকর্ড ১৫ কোটি বিশ্বকাপ টিকিটের আবেদন
কারা ২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা 
বর্ষসেরা কোচের খেতাব জিতলেন এনরিকে ও দে লা ফুয়েন্তে
বড়দিনে চেয়ারলিফট থেকে পড়ে প্রাণ হারালেন জার্মান ফুটবলার