ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

এমবাপেকে অপহরণের পরিকল্পনা, অপরাধ চক্রের টার্গেটে রিয়াল তারকা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম
কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সংবাদমাধ্যম লা পারিজিয়েন-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত একটি কথিত অপরাধ চক্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ফুটবলার, র‍্যাপার ও বিত্তশালী ব্যক্তিদের অপহরণ এবং হামলার পরিকল্পনা করছিল চক্রটি। তদন্তকারীদের ধারণা, কারাগারে বসেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনা করছিল ১৮ বছর বয়সী ফরাসি-সুইস তরুণ ক্লিমেন্ট এল।

সশস্ত্র ডাকাতি ও মানবপাচার-সংক্রান্ত অপরাধে বর্তমানে ভিলপেন্ট কারাগারে সাজা ভোগ করছেন ক্লিমেন্ট। তদন্তকারীদের সন্দেহ, ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে কারাগার থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ড সমন্বয় করছিলেন।

গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার তদন্ত করতে গিয়ে কথিত এই নেটওয়ার্কের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সন্দেহভাজনের সঙ্গে যুক্ত কয়েকটি ফোন পরীক্ষা করে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত বিভিন্ন ব্যক্তির ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়ার দাবি করেছে তদন্তকারীরা।

লা পারিজিয়েন জানিয়েছে, তালিকায় ছিলেন গায়ক, ফুটবলার ও বিত্তশালী ব্যবসায়ীরা। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, এক গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি পাইকারি বিক্রেতার নামও সেখানে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে তদন্তে উঠে আসা নামগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এমবাপে। সংবাদমাধ্যমটির উদ্ধৃত একটি বিচারিক সূত্রের দাবি, সন্দেহভাজন ব্যক্তি এক র‍্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপেকেও টার্গেট করতে চেয়েছিল।

তবে এমবাপেকে অপহরণের কোনো চেষ্টা বাস্তবে হয়েছে কি না, কিংবা এই পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের