ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভ্যালেন্সিয়ার কাছে আমি ক্ষমাপ্রার্থী: রদ্রি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
রদ্রি। ছবি: সংগৃহীত

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে শুরুর একাদশে অভিষেক হয়েছিল রোদ্রির। সেই ম্যাচে ৫-০ গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। ওই ম্যাচেই প্রতিপক্ষকে নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী এই তারকা। শেষ পর্যন্ত ক্লাবটির কাছে ক্ষমা চেয়েছেন রোদ্রি।

ভ্যালেন্সিয়ার বেহাল দশা নিয়েই সতীর্থ পাউ কুবারসিকে বেশ কিছু কথা বলেছিলেন রদ্রি। মুভিস্টার প্লাস-এর ক্যামেরায় ধরা পড়েছিল রোদ্রি-কুবারসির সেই কথোপকথন। ভ্যালেন্সিয়াকে ‘খুবই দুর্বল’ দল বলেছেন রোদ্রি। রোদ্রির এমন মন্তব্য ভালো চোখে দেখেনি ভ্যালেন্সিয়া সমর্থকরা।

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, প্রতিপক্ষের কাউকে উপহাস করার কোনো লক্ষ‍্য তার ছিল না, আমার বন্ধু ও সতীর্থ হোসে গায়া (স্প‍্যানিশ ডিফেন্ডার ও ভ্যালেন্সিয়া অধিনায়ক) এবং পুরো স্কোয়াডের কাছে আমি ক্ষমা চাইছি। আমি এটাও পরিষ্কার করতে চাই যে, এটা কেবলই একটা বিস্ময়ের একটি প্রকাশ ছিল। যে কেউ ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে।

রদ্রি জানান, কোনো পর্যায়েই আমি কাউকে উপহাস করতে চাইনি বা কোনো দলের কঠিন একটি মুহূর্তকে ভুলভাবে উপস্থাপন করতে। এর ঠিক উল্টোটা চেয়েছি। আমরা সবাই ভ্যালেন্সিয়াকে সেই জায়গায় ফিরতে দেখতে চাই যেখানে তাদের থাকা উচিত। এই প্রতিযোগিতার সেরা ক্লাবের একটি তারা। আমি স্রেফ সেটাই বলতে চেয়েছি। এটা ছিল ব‍্যক্তিগত একটি আলাপচারিতা।

তিনি বলেন, আমি মনে করি, আমরা সবাই এখান থেকে শিখতে পারি। কারণ, কখনও কখনও বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করা হয়। তবে কোনো পর্যায়ে আমি কোনো অসম্মান করতে চাইনি। ভ্যালেন্সিয়ার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
আরও পড়ুন
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
যে কারণে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ভাবছেন না রদ্রি
রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা