ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের গ্যালারির উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। তবে এই কার্ড কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবহার করা হবে না; বরং শিশুদের ম্যাচে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণেই এটি ব্যবহার করবেন রেফারি।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন টিওয়াইসি স্পোর্টস।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি এবং অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। এসব আচরণ সরাসরি শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেই সমস্যা দূর করতেই নতুন এই ব্যবস্থা চালু করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় নতুন নিয়মটি কার্যকর হবে। এর আওতায় রেফারির কালো কার্ডের অর্থ হবে গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের অসদাচরণের কারণে ম্যাচ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।

নতুন প্রোটোকল অনুযায়ী, কোনো ম্যাচে গ্যালারি থেকে বিশৃঙ্খলা শুরু হলে প্রথমে রেফারি ম্যাচ সাময়িকভাবে থামাবেন। এরপর দুই দলের কোচকে নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে বলা হবে। প্রাথমিক লক্ষ্য থাকবে ম্যাচ বন্ধ না করে সমস্যার সমাধান করা।

তাতেও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে অবস্থান করবে এবং কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু করা হবে। তবে মাঠে ফেরার পরও যদি অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তখন রেফারি ব্যবহার করবেন তার চূড়ান্ত অস্ত্র ‘কালো কার্ড’। কালো কার্ড দেখানো হলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে এবং কোনোভাবেই আর পুনরায় শুরু করা যাবে না।

রোমানিয়া ফুটবল ফেডারেশনের এই উদ্যোগের পেছনে রয়েছে যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণের একাধিক ঘটনা। এর আগে ২০২৪ সালে এ ধরনের আচরণ ঠেকাতে বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফেডারেশন।

সেসময় অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল। তবে এবার শুধু ম্যাচের পর শাস্তি দেওয়ার পরিবর্তে ম্যাচ চলাকালীনই পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা রেফারির হাতে তুলে দেওয়া হলো।

এর মাধ্যমে শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ করা এবং খেলোয়াড়দের নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করাই ফেডারেশনের মূল লক্ষ্য।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আরও পড়ুন
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়