ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: বাফুফে

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হারের বৃত্ত যেন ভাঙছেই না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ।

দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও উত্তর কোরিয়ার বিপক্ষে হারের তুলনায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্যবধান কিছুটা কমিয়েছে আফিদা খন্দকারের দল।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও মনিকা চাকমার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের একাদশে না রাখায় সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। দ্বিতীয় ম্যাচে অবশ্য অভিজ্ঞদের নিয়েই একাদশ সাজান তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। তবে প্রথমার্ধে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে লাফিয়ে হেড করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন কিম মিন-জি।

প্রথম গোলের পরও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে কোরিয়া। ৪২ মিনিটে বিতর্কিত এক গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোলটি অফসাইড ছিল কি না, তা নিয়ে তৈরি হয় সংশয়। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণভাগ কিছুটা স্থির থাকলেও গোলরক্ষক রূপনা চাকমা ছিলেন দলের অন্যতম ভরসা। একাধিক দুর্দান্ত সেভ করে ব্যবধান আরও বড় হতে দেননি তিনি। আক্রমণভাগে ঋতুপর্ণাও নজর কাড়েন।

তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ চালায় দক্ষিণ কোরিয়া। ৬৫ মিনিটের পর থেকে শেষ বাঁশি পর্যন্ত আরও চারবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা।

বাংলাদেশ অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর দূরপাল্লার শট গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত ৬-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এশিয়ান গেমসে গ্রুপ পর্বে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের