ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির এমন পারফরম্যান্সের পর আসন্ন ব্যালন ডি’অর নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইন্টার মায়ামির অন্যতম মালিক ও ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তার মতে, এবারের পুরস্কার মেসিরই পাওয়া উচিত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টার মায়ামি। দলের দুই গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। প্রথম গোলটি করেন তিনি নিজেই, আর দ্বিতীয় গোলটি তার পাস থেকে হেডে করেন কাসেমিরো।

ম্যাচটির ফল অবশ্য ব্যালন ডি’অর দৌড়ে সরাসরি কোনো প্রভাব ফেলছে না। তবে মেসির সাম্প্রতিক পারফরম্যান্সকে সামনে রেখে তার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন বেকহ্যাম।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বেকহ্যাম বলেন, গত এক বছরে মেসির পারফরম্যান্স নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।

বেকহ্যামের ভাষায়, আজ রাতে ওর (মেসি) পারফরম্যান্স বা বিশ্বকাপে যেভাবে ও খেলেছে, তা দেখার পর এটুকু বলা যায় আবারও ব্যালন ডি’অরের আলোচনায় থাকাটা কোনো ভাগ্যের বিষয় নয়। ও টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এবং গত বছরটিও ওর দুর্দান্ত কেটেছে।

মেসির বয়সের কথাও আলাদাভাবে উল্লেখ করেন বেকহ্যাম। তিনি বলেন, ৩৯ বছর বয়সে বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব ফেলা বিশেষ কিছু। এই বয়সে এই মানের ফুটবল আর কেউ খেলছে না। তাই ব্যালন ডি’অরের জন্য তার নাম বিবেচনা করাটা একেবারেই যৌক্তিক। আমার মতে, পুরস্কারটি তারই পাওয়া উচিত।

হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো তারকারাও ব্যালন ডি’অরের দৌড়ে থাকলেও মেসির প্রতি নিজের সমর্থনের কথা স্পষ্ট করেছেন বেকহ্যাম। তিনি বলেন, ওরা দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু লিওকে নিয়ে কথা বললে আমি সবসময়ই তার সবচেয়ে বড় সমর্থক।

ব্যালন ডি’অরে মেসির আধিপত্য অবশ্য নতুন নয়। এরই মধ্যে রেকর্ড আটবার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা। সম্প্রতি রেকর্ড ১৭তমবারের মতো মনোনয়ন পাওয়ার পর বেকহ্যামের বিশ্বাস, এবার মেসির ট্রফির সংখ্যা নয়েও পৌঁছাতে পারে।

গত এক বছরেও ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে মূল একাদশে খেলার কীর্তিও গড়েছেন মেসি।

বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া ৮ গোলের পাশাপাশি করেছেন ৪টি অ্যাসিস্ট। চলতি ২০২৬ মৌসুমেও গোল ও গোলে সহায়তায় ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এমএলএসে এখন পর্যন্ত ১৯ গোল ও ১৩ অ্যাসিস্ট নিয়ে গোল এবং গোল-অবদানের দুই তালিকাতেই শীর্ষে রয়েছেন মেসি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি