ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম
মেসি-রোনালদো। ছবি: সংগৃহীত

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য, অন্যজনের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দুই ঘটনার কোনটি বিশ্বজুড়ে বেশি মানুষের আগ্রহের কেন্দ্র ছিল, তার ইঙ্গিত মিলেছে গুগল সার্চের পরিসংখ্যানে।

প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নিয়েছে দুই মহাতারকাকে ঘিরে দুটি বড় ঘটনা। পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে নিজের সম্পর্ক ও জাতীয় দলের ভেতরের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন রোনালদো। তার বিস্ফোরক বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। প্রশ্ন ওঠে জাতীয় দলের অধিনায়ক হিসেবে রোনালদোর ভবিষ্যৎ এবং জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়েও।

অন্যদিকে, আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে তৈরি হয় ব্যাপক আবেগ ও আগ্রহ।

দুই তারকার এমন দুটি বড় ঘটনাকে ঘিরেই সামনে আসে নতুন প্রশ্ন মাঠের বাইরের এই লড়াইয়ে গুগলে কে ছিলেন বেশি মানুষের আগ্রহের কেন্দ্রে?

গত ২৪ ঘণ্টায় গুগল ট্রেন্ডসে ‘লিওনেল মেসি’ ও ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’ দুই নামের সার্চ আগ্রহ তুলনা করলে দেখা যায়, বিশ্বজুড়ে মেসিই ছিলেন এগিয়ে।

আর্জেন্টিনায় মেসিকে ঘিরে সার্চ আগ্রহ ছিল স্বাভাবিকভাবেই বেশি। অন্যদিকে পর্তুগালে রোনালদোও পেয়েছেন ব্যাপক সাড়া। তবে বিশ্বের অন্যান্য বড় ফুটবল বাজারে মেসির নামই তুলনামূলকভাবে বেশি সার্চ করা হয়েছে।

ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো গুরুত্বপূর্ণ ফুটবল দেশগুলোতেও মেসিকে ঘিরে সার্চ আগ্রহ ছিল বেশি। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরেও বেশ কিছু বড় ফুটবল বাজারে দেখা গেছে একই চিত্র।

অর্থাৎ, রোনালদোর বক্তব্য পর্তুগালে ব্যাপক আলোচনার জন্ম দিলেও বিশ্বব্যাপী অনলাইন আগ্রহের বিচারে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘটনাই বেশি মানুষের দৃষ্টি কেড়েছে।

এদিকে, মেসির আন্তর্জাতিক বিদায়ের কয়েক ঘণ্টা আগে রোনালদো ইচ্ছাকৃতভাবে নিজের বিস্ফোরক বক্তব্য সামনে এনেছিলেন কি না, সেটিও নিশ্চিত নয়। তবে দুই ঘটনার সময়ের এই মিল নিয়ে ফুটবলবিশ্বে তৈরি হয়েছে আলোচনা।

যদি রোনালদোর বক্তব্যের উদ্দেশ্য হয়ে থাকে মেসির বিদায়ের মুহূর্তে বিশ্ব ফুটবলের মনোযোগের একটি বড় অংশ নিজের দিকে টেনে নেওয়া, তাহলে গুগল সার্চের পরিসংখ্যান অন্তত সে ধরনের কোনো ফল দেখাচ্ছে না।

মাঠে বছরের পর বছর চলা মেসি-রোনালদো দ্বৈরথ এবার পৌঁছেছে ডিজিটাল দুনিয়াতেও। আর গুগল সার্চের হিসাবে, মেসির আর্জেন্টিনা অধ্যায়ের ঐতিহাসিক বিদায়ই বিশ্বজুড়ে অনলাইন আগ্রহের পাল্লা তার দিকে ভারী করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে?
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবল প্রবেশ করতে যাচ্ছে নতুন এক যুগে। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে?
আরও পড়ুন
বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে এক রেকর্ডে মেসি-রোনালদো