ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ইতোফুসার সাক্ষাৎকার

‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
বাংলাদেশের অনুশীলনে শুকি ইতোফুসা। ছবি: বাফুফে

বাংলাদেশের হয়ে মাঠে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হয়ে খেলেছেন এই উইঙ্গার। লাল-সবুজ জার্সি তে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলায় কথা না বলতে পারলেও ইংরেজী ও ইশারার মাধ্যমের সতীর্থদের থেকে বিভিন্ন পরামর্শ নেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা অনেক কিছু জানিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার।

প্রশ্ন: গতকাল জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে, নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন?

শুকি ইতোফুসা: ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বললে, এখনও কিছু জায়গায় আমার উন্নতি করার প্রয়োজন আছে।

আমি আমার ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি গোল করা বা অ্যাসিস্ট করার মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই।

প্রশ্ন: ভেবেছিলেন প্রথম ম্যাচেই লাল সবুজ জার্সি পড়ে মাঠে নামা হবে?

শুকি ইতোফুসা: আমি আসলে কখনও এভাবে ভাবিনি, যে আমার অভিষেক হয়ে যাবে গতকাল, তবে আমি প্রস্তুত ছিলাম দেশের জন্য লড়তে।

লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে

প্রশ্ন: আপনার সতীর্থরা জাপানিজ বলতে পারে না, তাদের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করেন?

শুকি ইতোফুসা: আমি জানি যে তারা জাপানিজ বলতে পারে না। তবে আমার সতীর্থরা ইংরেজি বা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যতটুকু আমি বুঝতে পারি। এছাড়াও, কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন আমি মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগও করছি, কোনও সমস্যা হচ্ছে না।

প্রশ্ন: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে আছেন, তাদের মিস করেন? এবার তো মনে হয় সবচেয়ে বেশি সময় পরিবার থেকে দূরে?

শুকি ইতোফুসা: বাংলাদেশের হয়ে খেলা, একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্ন, আবার এটা আমার পরিবারেরও স্বপ্ন। পরিবার থেকে দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরও অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনও সমস্যা নয়।

প্রশ্ন: বাসায় কেউ বাংলায় কথা বলে?

শুকি ইতোফুসা: শুধু আমার বাবা বাসায় বাংলায় কথা ভলে। বাসায় বাকী সদস্যরা, মানে আমরা জাপানিজ ভাষাতেই কথা বলি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
চোয়ালে অস্ত্রোপচারের পর যে বার্তা দিলেন মার্টিনেজ
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সেন্টারব্যাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। স্ট্রেচারে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চোয়ালে ফাটল ধরা পড়লে অস্ত্রোপচার করাতে হয়েছে এই আর্জেন্টাইন গোলরক্ষকের।  সম্প্রতি নিজের ফেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাসপাতালের বেডে শোয়া একটি ছবির পোস্ট করে মাঠে ফেরার বার্তা দিয়েছেন মার্টিনেজ। তিনি লিখেছেন, যারা বার্তা পাঠিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব। এদিকে অস্ত্রোপচার সফল হওয়ার খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ পর বিশ্বকাপজয়ী গোলরক্ষকের প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।  সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। দূর থেকে তোমাকে অনেক বড় একটি আলিঙ্গন জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু। প্রসঙ্গত, এভারটনের একটি ফ্রি কিক বিপদমুক্ত করার জন্য পাঞ্চ করতে গেলে দলটির সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন দিবু মার্টিনেজ। ওই সময় প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।  এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য সরাসরি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানে ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। তবে পরীক্ষায় তার চোয়ালে ফাটল ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়। আর্জেন্টাইন তারকাকে নিয়ে ভয় অনেকটাই কেটে গেলেও, তার মাঠে ফিরতে প্রায় দেড় মাস পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।  আরটিভি/এসআর
চোয়ালে অস্ত্রোপচারের পর যে বার্তা দিলেন মার্টিনেজ
জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস
মেজর লিগ সকারের (এমএলএস) আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫ গোলে অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি।      রোববার (১৮ অক্টোবর) আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী মায়ামি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন মহাতারকা জোড়া গোল করে ব্যবধান তিনগুণ করেন।  শেষ দিকে পেনাল্টিতে পাওয়া গোলে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা। ম্যাচজুড়ে তাদের ওপর আধিপত্য ছিল ক্রিস্টিয়ান গঞ্জালেসের দলের। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৩৬ গোল করলেন মেসি। আর চলমান এমএলএসে ২৫তম গোল নিয়ে তিনি সবার শীর্ষে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন। পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ১৫টি।  এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমেই ন্যূনতম ১৫টি অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন মেসি। চলতি মৌসুমে অবশ্য তার সমান অ্যাসিস্ট আছে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের। গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। তিনি এবং জোসেফ মার্টিনেজই কেবল লিগের ইতিহাসে দুই মৌসুমে কমপক্ষে ২৫টি গোল করেছেন। সবমিলিয়ে আলবিসেলেস্তে মহাতারকার অবদান রয়েছে ৪০ গোলে।  ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসি-র হয়ে কার্লোস ভেলার গড়া রেকর্ড (৪৯ গোলে অবদান) থেকে ৯টি কম মেসির। তবে মায়ামি অধিনায়কের হাতে এখনও চার ম্যাচ বাকি। আটালান্টার বিপক্ষে প্রথমার্ধে একটি গোলে সহায়তার পর, দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬ ও ৬০তম মিনিটে তিনি চলতি লিগ মৌসুমের ২৪তম ও ২৫তম গোলটি করেন। জেরেমি বার্তেরামে উভয় গোলেই সহায়তা করেন এবং মেসির দ্বিতীয় গোলটির সময় অবদান ছিল লুইস সুয়ারেজেরও। আরটিভি/এসআর
জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। টানা ৯ জয়ে  ৫৮ বছর পর রিয়াল মাদ্রিদের কীর্তি ছুঁয়ে ফেলেছে কাতালান জায়ান্টরা। সবশেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার (১৮ অক্টোবর) রাতে ১০ মিনিটেরও কম সময়ে ইয়ামাল চমৎকার নৈপুণ্য দেখিয়ে ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন। বার্সা বল দখলে আধিপত্য দেখালেও ২৭তম মিনিটে বেতিস সমতা ফেরায়।  সফরকারীরা একটি কর্নার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পাবলো ফোরনালসের ক্রস থেকে হেড করে লক্ষ্যভেদ করেন ভ্যালেন্তিন গোমেজ। ইয়ামাল বল বাড়িয়ে দেন করিম আদেয়েমিকে। কিন্তু আলভারো ভালেসের বলিষ্ঠ হাতে তিনি গোল করতে ব্যর্থ হন।  অন্যদিকে অপর প্রান্তে হেক্টর বেলেরিনের শট দারুণভাবে বাঁচিয়ে দেন জোয়ান গার্সিয়া। বিরতির চার মিনিট আগে কর্নার থেকে বার্সা এগিয়ে যায়। ভালেসের দ্বিধার সুযোগ নিয়ে রদ্রি জাল কাঁপান। দুই মিনিট পর বেতিস সমতা ফেরালেও গোলটি বাতিল হয়।  জিওভানি লু সেলসো বাঁ পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে জালে বল জড়ান। কিন্তু গোলটি বিল্ডআপের সময় হ্যান্ডবলের জন্য স্কোর বদলায়নি। বিরতির পর আরও সুযোগ তৈরি হতে থাকে। ইয়ামালের ক্রস থেকে জেসুসের একটি শট সূক্ষ্ম অফসাইডের কারণে গোলে পরিণত হয়নি। অবশ্য দুজনের সম্মিলিত প্রচেষ্টায় বার্সা তৃতীয় গোলের দেখা পায় ৫১ মিনিটে। দুই মিনিট পর অফসাইডের ফাঁদ এগিয়ে এজ্জালজুলি ব্যবধান এক গোলে নামান। কিছুক্ষণ পর ইয়ামালকে গুঁতো দিয়ে লাল কার্ড দেখেন বার্নাল।  এই বুকিংয়ের খেসারত দিতে হয়েছে বেতিসকে। বার্সা ফের দুই গোলের লিড নেয়। ৬২তম মিনিটে পাউ কুবার্সির ক্রস ভালেসকে ফাঁকি দিলে বদলি নামা গার্সিয়া লক্ষ্যভেদ করেন। বদলি নেমে অ্যান্থনি গর্ডন গোলের খুব কাছে ছিলেন।  ৮১তম মিনিটে ওলমো পঞ্চম গোলের দেখা পান। ৯ ম্যাচে এটি ছিল বার্সার ৩৯তম গোল। এই জয়ে হান্সি ফ্লিকের দল ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়ালের গড়া রেকর্ডে ভাগ বসাল।  এতে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের (২২) চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে। ১৯ পয়েন্ট নিয়ে তিনেই আছে বেতিস। বার্সার চেয়ে ৯ পয়েন্ট পেছনে রিয়াল (১৮)। আরটিভি/এসআর
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও রোববার (১৮ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট–রংপুর সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ময়মনসিংহ–ঢাকা সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি খুলনা–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি রাজশাহী–বরিশাল সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ পাকিস্তান–শ্রীলঙ্কা বেলা ২টা, পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড গেবেরহা টেস্ট, ১ম দিন দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া বেলা ২টা, ট্যাপম্যাড ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রাইটন–প্যালেস সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লিডস–ইউনাইটেড সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ নটিংহাম–আর্সেনাল রাত ৯–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লা লিগা রিয়াল মাদ্রিদ–সেভিয়া রাত ১টা, ট্যাপম্যাড সিরি আ জুভেন্টাস–লাৎসিও রাত ১২–৪৫ মি., বিগিন অ্যাপ ও জিফাইভ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের আকাশে চলতি মাসেই দেখা যাবে ৫ মহাজাগতিক দৃশ্য 
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা