ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন ইতালিয়ান এই কোচ।

রোববারের (২৭ সেপ্টেম্বর) অনুশীলনে ব্রাজিলের সম্ভাব্য একাদশে ছিলেন ওতাভিও ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র, দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বোনতেম্পো, রায়ান, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

গত শুক্রবার টাউনসভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ম্যাচের পর একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন আনচেলত্তি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় ম্যাচের আগে একাদশে বড় ধরনের রদবদল করেছেন তিনি।

তবে গোলরক্ষক পজিশনে এখনো অনিশ্চয়তা রয়েছে। রোববারের অনুশীলনে শুরুতে ওতাভিওকে মূল দলে খেলানো হলেও হুগো ও মরিসকোও এর আগে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন।

আগের ম্যাচের শুরুর একাদশ থেকে এবার দলে জায়গা ধরে রেখেছেন কেবল দানিলো, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে রাফিনিয়ার ভূমিকায় এসেছে বড় পরিবর্তন। বার্সেলোনার হয়ে আক্রমণভাগের আরও ওপরে খেলে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে এবার সেন্টার ফরোয়ার্ড হিসেবে পরীক্ষা করছেন আনচেলত্তি।

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে আট ম্যাচে ১৪ গোল করেছেন রাফিনিয়া। জাতীয় দলেও তার বর্তমান ফর্মের সর্বোচ্চ সুবিধা নিতে চাইছেন ব্রাজিল কোচ।

অনুশীলনের শেষ দিকে মাঝমাঠ ও আক্রমণভাগে আরও কয়েকটি সমন্বয় পরীক্ষা করেন আনচেলত্তি ও তার কোচিং স্টাফ। এ সময় আন্দ্রে সান্তোস, বিদোন ও মার্টিনেল্লি এবং লিনো, এন্দ্রিক ও এস্তেভাওকে নিয়ে বিভিন্ন কম্বিনেশন দেখা যায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সোমবার আরও একটি অনুশীলন করবে ব্রাজিল। এরপরই ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে।

ব্রাজিল ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে মঙ্গলবার। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতাও এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
৪১ বছর বয়সেও লুকা মদ্রিচের পায়ের জাদু কমেনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
জাতীয় দলের হয়ে এক ম্যাচে ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন সুলিভান
পেরুর বিপক্ষে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ৪-১ গোলের এই জয়ের ম্যাচটি বিশেষ হয়ে থাকল আরও একটি কারণে এক ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১১ জন ফুটবলারের।
জাতীয় দলের হয়ে এক ম্যাচে ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন সুলিভান
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে: স্পিকার
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ১৯৭১ পরবর্তী রাজনীতি ক্রীড়াঙ্গনে অনুপ্রবেশের ফলে খেলাধুলার মান কমে যেতে থাকে। ফলে ঢাকার খেলার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণ কমে যেতে থাকে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার কাছে নিখাঁদ আবেগ ও ভালোবাসার আরেক নাম। সময়ের পরিক্রমায় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে গেলেও ১৯৬৭ সালে মোহামেডান ক্লাবে যখন তিনি খেলতেন, তখন ফুটবলের প্রতি জনমানুষের আবেগ ছিল অন্যরকম। তিনি বলেন, মোহামেডানে খেলা ছিল অনেক সম্মানের। স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব খুবই জনপ্রিয় ছিল। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বাঙ্গালি খেলোয়াড় থাকায় মোহামেডানের সমর্থক বেশি ছিল। ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলে খেলার জন্য পাকিস্তানের খেলোয়াড়দের সাথে বাঙ্গলি খেলোয়াড়দের প্রতিযোগিতা করতে হত। এ সময় তিনি তরুণদের মাদক ও সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।  অনুষ্ঠানের শুরুতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিগত দিনের সাফল্য ও স্পিকারের খেলোয়াড়ি জীবনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় স্পিকারসহ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্রীড়াকে শুধু বিনোদন মাধ্যম হিসেবে না ভেবে, তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলাকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল। অনুষ্ঠানে ক্লাবের আমন্ত্রিত সদস্যবৃন্দ, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আরটিভি/এসকে
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে: স্পিকার
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে স্পেন। নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে লা রোহা।
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
আরও পড়ুন
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?