ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের এসব উদীয়মান ফুটবলার। ছেলেদের পাশাপাশি তালিকায় রাখা হয়েছে মেয়েদের ফুটবলের তিন প্রতিভাকেও।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের ফুটবলারদের প্রতিভা ও সম্ভাবনাকে তুলে ধরতেই অ্যাডিডাসের এই উদ্যোগ। তালিকায় আর্জেন্টিনা, জার্মানি, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্পেন, নেদারল্যান্ডস ও ব্রাজিলের তরুণ খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন।

মেসির বাছাই করা তালিকায় রয়েছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দা। কারিগরি দক্ষতা ও সৃজনশীল ফুটবলের জন্য আলোচনায় থাকা এই তরুণের প্রতিভা নজর কেড়েছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলেও তাকে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।

তবে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে মেসির নির্বাচিত তালিকায় জায়গা পাওয়া তার জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

তালিকায় আরও রয়েছেন জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিহুয়ানার গিলবার্তো মোরা এবং ইংলিশ ক্লাব আর্সেনালের তরুণ ম্যাক্স ডাউম্যান। গিলবার্তো মোরাকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নাম উল্লেখ করা হয়েছে।

ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলের উদীয়মান প্রতিভাদেরও গুরুত্ব দিয়েছে এই প্রচারণা। তালিকায় রয়েছেন ইংল্যান্ডের চেলসির ক্লোয়ি সারউই, ব্রাজিলের ওএল লিওঁর জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গার এসভির লোটা ভ্রেডে।

মেসির বাছাই করা বাকি তিন ফুটবলার হলেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ এবং নেদারল্যান্ডসের কেস স্মিট।

মেসির বাছাই করা ১০ তরুণ ফুটবলার

১. টমাস আরান্দা-আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন-তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা-মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান-ইংল্যান্ড, আর্সেনাল
৫. জেভিয়ার গোজো-যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ-স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট-নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই-ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান-ব্রাজিল, ওএল লিওঁ
১০. লোটা ভ্রেডে-জার্মানি, হামবুর্গার এসভি

নতুন প্রজন্মের এসব ফুটবলারকে সামনে এনে ভবিষ্যৎ ফুটবলের সম্ভাবনা তুলে ধরেছে অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণা। বিশ্ব ফুটবলে আগামী দিনে তাদের কে কতটা প্রভাব রাখতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
পিএসজি এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বার্সেলোনা। তবে আলাভেসের বিপক্ষে আবারও চেনা রূপে দেখা গেল কাতালানদের। এই ম্যাচে সফরকারীদের ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার (৩১ অক্টোবর) ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষের ওপর পুরোদমে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এদিন ম্যাচের মাত্র আট মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে লিড নেয় বার্সেলোনা। পেদ্রি গোলমুখে বল বাড়ালে ছুটে গিয়ে তিনি সহজেই জালে পাঠান। মিনিট তিনেকের মাথায় পেনাল্টি স্পটের কাছে ভালো সুযোগ পেলেও আলাভেসের আবদে রেবাখ উড়িয়ে মারেন।  এরপর সফরকারীদের আরও দুটি আক্রমণ নিজেদের বক্সে প্রতিহত করে বার্সা। ২৩ মিনিটে ইয়ামালের পাস পেয়ে লোপেজ দুরূহ কোণ থেকে জাল কাঁপিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ষষ্ঠ গোল। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোল পাওয়ার সুযোগ এলেও রাফিনিয়া ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরে দেন।  তবে ৪১ মিনিটে ব্রাজিল তারকার আর ভুল হয়নি। লোপেজের পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে তিনি বার্সার ব্যবধান করেন ৩-০। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ এই গোলদাতা ১০ ম্যাচে করলেন ১৫ গোল। বিরতির আগে যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান ইয়ামালও। জোয়াও কান্সেলোর পাস পেয়ে বক্সের ভেতর বাঁ পায়ে তিনি নিখুঁত শট নেন। দ্বিতীয়ার্ধেও আলাভেসের ওপর দাপট অব্যাহত রাখে ব্লুগ্রানা শিবির। ৫৬ মিনিটে করিম আদেয়েমি সুযোগ পেয়ে খুব কাছ থেকে উড়িয়ে মারেন। ৬২ মিনিটে বদলি নামার দুই মিনিটের মাথায় পরের গোলে অবদান রাখেন গ্যাব্রিয়েল জেসুস।  তার পাস পেয়ে ইয়ামাল বক্সে আগুয়ান আলাভেস গোলরক্ষককে পরাস্ত করেছেন। যা চলতি লা লিগায় ১১ ম্যাচে তার দশম গোল। ৭৪তম মিনিটে বদলি নেমে গর্ডন স্কোরশিটে নাম তোলেন সাত মিনিটের মাথায়।  রদ্রির পাস পেয়ে প্রতিপক্ষের অর্ধে গিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ইংলিশ উইঙ্গার গোল করেন। আর ৮৪ মিনিটে আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোলে ব্যবধান কমান মারিয়ানো দিয়াজ। আরটিভি/এসআর
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগা আজ মাঠে নামবে রেসিং–রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও রোববার (১ নভেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে আর্সেনাল ও লিভারপুলের বড় ম্যাচ।  ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট–চট্টগ্রাম সকাল ৯–৩০ মিনিট., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–খুলনা সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব ঢাকা–বরিশাল সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব রংপুর–রাজশাহী সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব ৫ম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড–ভারত বেলা ১টা, সনি স্পোর্টস ১ ফুটবল সিরি আ কোমো–ভেনেতসিয়া বিকেল ৫–৩০ মিনিট, জি ফাইভ জুভেন্টাস–নাপোলি রাত ১–৪৫ মিনিট, জি ফাইভ লা লিগা গেতাফে–সেভিয়া সন্ধ্যা ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড রেসিং–রিয়াল মাদ্রিদ রাত ৯–১৫ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোড এলচে–ভ্যালেন্সিয়া রাত ১১–৩০ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোড ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল–আর্সেনাল রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
আরও পড়ুন
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো