ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই বিদায় নিয়েছেন নেইমার জুনিয়র। ক্লাব ফুটবলেও ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। তবে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর কীভাবে সময় কাটাতে চান, তা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

ব্রাজিলের ‘ভারান্দা গুরমে’ অনুষ্ঠানে মৌরিসিও মেইরেলেস ও ড্যানিয়েল জুকারম্যানের নেওয়া এক সাক্ষাৎকারে অবসর-পরবর্তী জীবন, সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং ফুটবলের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার।

অবসরের পর প্রথম এক বছর পুরোপুরি নিজের মতো করে কাটাতে চান ৩৪ বছর বয়সী এই তারকা। পেশাদার জীবনের ব্যস্ততা ও বাধ্যবাধকতা থেকে দূরে থেকে নিজের ইচ্ছামতো সময় কাটানোর পরিকল্পনা তার। এমনকি অবসরের পর কখন ফুটবল খেলবেন, সেই সিদ্ধান্তও নিতে চান নিজের পছন্দ অনুযায়ী।

হাস্যরসের সুরে নেইমার বলেন, অবশ্যই, আমি যখন খেলা ছেড়ে দেব, তখন প্রথম একটা বছর কিছুই করব না। খালি বসে বসে অলস সময় পার করব। তখন আমার রুটিনটা হবে এমন আজকে আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে, তাই খেলতে যাব। আজ আমার কিছুই করতে ইচ্ছে করছে না, তো কিছুই করব না।

পেশাদার ফুটবলের ব্যস্ততার মধ্যেও পরিবারের জন্য সময় বের করে নেওয়ার চেষ্টা করেন নেইমার। অনুশীলন ও ফিজিওথেরাপির কারণে ব্যস্ত সময় পার করতে হলেও সন্তানদের পছন্দের কাজগুলোতে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন তিনি।

সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে অ্যানিমেটেড সিনেমা দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই ব্রাজিলিয়ান তারকা। তার মেয়ে শ্রেক ও দ্য গ্রিঞ্চ সিনেমা দুটি খুব পছন্দ করে। তাই মেয়ের সঙ্গে বসে সিনেমা দেখেও সময় কাটান তিনি।

নেইমার বলেন, আমার জীবনটা খুবই ব্যস্ত। ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তবুও সন্তানদের জন্য নির্দিষ্ট কিছু মুহূর্ত আমি তুলে রাখি এবং ওরা যা পছন্দ করে, সেটাই করার চেষ্টা করি। আমার মেয়ে শ্রেক আর দ্য গ্রিঞ্চ সিনেমা দুটি খুব পছন্দ করে। আমি ওর সঙ্গে বসে এগুলো দেখি।

দীর্ঘদিনের পেশাদার ক্যারিয়ারের চাপ পেছনে ফেলে অবসরের পর পরিবারকে সময় দেওয়া এবং নিজের ইচ্ছামতো জীবন উপভোগ করাই আপাতত নেইমারের পরিকল্পনা। ফুটবল থেকে দূরে থাকলেও খেলাটির সঙ্গে তার সম্পর্ক কীভাবে এগোবে, তা অবশ্য সময়ই বলে দেবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসরের পর এবার বিনোদন জগতে রোনালদো
ফুটবল মাঠের বাইরে এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ প্রযোজনার কাজ শুরু করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
অবসরের পর এবার বিনোদন জগতে রোনালদো
জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, বাড়ছে অস্বস্তি
ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, বাড়ছে অস্বস্তি
মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে নতুন মুখ
লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 
মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে নতুন মুখ
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
এমএলএসের (মেজর লিগ সকার) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের লড়াইয়ে এবার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান।
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকার পথে লিওনেল স্কালোনি।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
আরও পড়ুন
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!