ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ইউএস ওপেনে গাঁজার গন্ধে ম্যাচ থামিয়ে দিলেন সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
অ্যারিনা সাবালেঙ্কা। ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে গাঁজার তীব্র গন্ধে বিরক্ত হয়ে খেলা থামিয়ে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যারিনা সাবালেঙ্কা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফ্লাশিং মিডোজের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে ঘটে এ ঘটনা। শুরুতেই ৩-০ গেমে এগিয়ে ছিলেন বেলারুশের এই তারকা। নিজের দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ পয়েন্টে থাকা অবস্থায় হঠাৎ চেয়ার আম্পায়ার ইভা আসদেরাকি-মুরের কাছে অভিযোগ জানান তিনি।

সাবালেঙ্কার অভিযোগ, কোর্টের আশপাশ থেকে গাঁজার তীব্র গন্ধ আসছে। গন্ধটি তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল বলে জানান তিনি।

বিরতির পর অবশ্য স্বাভাবিক খেলায় ফিরে যান সাবালেঙ্কা। শেষ পর্যন্ত রাখিমোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন শীর্ষ বাছাই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবালেঙ্কা বলেন, গাঁজা সেবন নিয়ে তার ব্যক্তিগত আপত্তি নেই। তবে টেনিস কোর্টের একেবারে পাশে এমন কিছু না করার অনুরোধ করেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বোচ্চ মনোযোগ ধরে রাখার সময় তীব্র গন্ধ বেশ বিরক্তিকর হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন এই তারকা।

ফ্লাশিং মিডোজে এমন অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও ইউএস ওপেনে অংশ নেওয়া খেলোয়াড়দের কেউ কেউ গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ করেছেন। টেনিস কমপ্লেক্সের ভেতরে ধূমপান নিষিদ্ধ থাকলেও নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা বৈধ। ফলে কাছের ফ্লাশিং মিডোজ-করোনা পার্ক এলাকা থেকে বাতাসের সঙ্গে সেই গন্ধ স্টেডিয়াম পর্যন্ত পৌঁছে যাওয়ার ঘটনা ঘটে।

সাবালেঙ্কা জানান, এবারের টুর্নামেন্টে আগেও এমন গন্ধ পেয়েছেন। তবে শুক্রবারের মতো তীব্র অভিজ্ঞতা আগে হয়নি তার। বাতাসের গতি বেশি থাকায় পার্ক বা দর্শকদের দিক থেকে গন্ধটি স্টেডিয়ামের ভেতরে চলে আসতে পারে বলে ধারণা করেন তিনি।

শেষ পর্যন্ত বিষয়টিকে খুব একটা গুরুতর করে দেখেননি সাবালেঙ্কা। বরং রসিকতার সুরে তার অনুরোধ, যে যা করতে চান করুন, উপভোগ করুন, তবে টেনিস কোর্টের একেবারে পাশে যেন এসব না করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জয়ের হাতছানি পেয়েছিলেন কোনো আমেরিকান খেলোয়াড়। তবে সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলেন না বেন শেল্টন। ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে এই আমেরিকান তরুণের।
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওদেসায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্ল্যাট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের মধ্যে কেবল অক্ষত ছিল রোলাঁ গারোঁর একটি তোয়ালে। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।’ এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে থাকা প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রোলাঁ গারোঁর বিখ্যাত কমলা রঙের তোয়ালের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘একমাত্র যে জিনিসটি টিকে গেছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’ শুক্রবার রাতে ওদেসা ও আশপাশের চোরনোমর্স্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। ইয়াস্ত্রেমস্কা ইনস্টাগ্রামে আরও লিখেছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করেছে...। রুশ ক্ষেপণাস্ত্রের পরও বিশ্ব টেনিসের একটি অংশ টিকে গেছে। আমাদের বাড়িটি টেকেনি।’ বিশ্ব টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা ডাব্লিউটিএ ও আইটিএফকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’ ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন তিনি। আরটিভি/এসআর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
ঠান্ডা মেজাজ আর কোর্টে বিধ্বংসী পারফরম্যান্স—দুইয়ের দারুণ এক মেলবন্ধনে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন নিজের নামে করে নিলেন এলেনা রিবাকিনা।
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এছাড়াও শনিবার (১২ সেপ্টেম্বর) টিভিতে আর্সেনাল, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবের ম্যাচ রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল-ফুলহাম রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ চেলসি-হাল সিটি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ টটেনহাম-এভারটন রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ সান্ডারল্যান্ড-আর্সেনাল রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা রেসিং-দেপোর্তিভো সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ওসাসুনা-এসপানিওল রাত ৮-১৫ মি., টি স্পোর্টস বিলবাও-এলচে রাত ১০-৩০ মি., টি স্পোর্টস রিয়াল মাদ্রিদ-ভায়েকানো রাত ১টা, টি স্পোর্টস ইউএস ওপেন : নারী ফাইনাল সাবালেঙ্কা-রিবাকিনা রাত ২টা, স্টার স্পোর্টস ১ ও ২ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তানের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। এ ছাড়াও শুক্রবার (১১ সেপ্টেম্বর) নারী এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তান।  এজবাস্টন টেস্ট-৩য় দিন ইংল্যান্ড-পাকিস্তান বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ নারী এশিয়া কাপ ক্রিকেট পাকিস্তান-শ্রীলঙ্কা রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ইউএস ওপেন : পুরুষ সেমিফাইনাল জভেরেভ-খাচানভ রাত ১টা, স্টার স্পোর্টস ১ ও ২ টিয়াফো-শেলটন আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ১ ও ২   লা লিগা সেভিয়া-ভ্যালেন্সিয়া রাত ১টা, টি স্পোর্টস আরটিভি/এসআর
পাকিস্তানের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয়
চা খাওয়ার ভঙ্গিতে সন্দেহ, অতঃপর মিলল...
চেয়ারম্যান হলে ফ্রি গাঁজা-ইয়াবা বিতরণের ঘোষণা যুবকের! যা জানা যাচ্ছে
গাঁজাসহ ইবির দুই শিক্ষার্থী ধরা, বললেন ‘নিয়মিত সেবন করি না’