পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’ আবিষ্কার নিয়ে যা জানা যাচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০৫:৩৭ পিএম


চাঁদ
ছবি: সংগৃহীত

এটা কোনো সায়েন্স ফিকশন নয়, বাস্তবেই পৃথিবীর জন্য নতুন এক ‘চাঁদ’ শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ পর্যবেক্ষকদের দাবি, চাঁদের পাশাপাশি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি ঘুরছে আরেকটি ছোট বস্তু যাকে তারা বলছেন পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’।

বিজ্ঞাপন

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর নিকটবর্তী একটি ছোট গ্রহাণু ২০২৫ পিএন৭ (2025 PN7) শনাক্ত করেছেন। এটি পৃথিবীর একটি ‘কোয়াসি স্যাটেলাইট’ বা ‘আধা-উপগ্রহ’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা জ্যোতির্বিজ্ঞানে বিরল একটি ঘটনা।

গবেষকদের অনুমান, ২০২৫ পিএন৭-এর আকার প্রায় ১৮ থেকে ৩৬ মিটার অর্থাৎ এটি একটি সাধারণ ভবনের উচ্চতার সমান। চলতি বছরের আগস্টে প্রথমবারের মতো একটি জরিপে এ বস্তুটি শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

২০২৫ পিএন৭ আসলে পৃথিবীর চারপাশে সরাসরি ঘুরছে না। বরং এটি সূর্যকে প্রদক্ষিণ করে, তবে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থানে থেকে তার সঙ্গে সহযাত্রা করছে। এ কারণেই একে বলা হচ্ছে ‘কোয়াসি স্যাটেলাইট’।

নাসা জানিয়েছে, এই ছোট উপগ্রহটি সম্ভবত ২০৮৩ সাল পর্যন্ত পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর মহাকর্ষের টানে এটি অন্য কক্ষপথে চলে যেতে পারে।

বিজ্ঞাপন

আর্কাইভাল ছবিতে ইঙ্গিত মিলেছে, ২০২৫ পিএন৭ সম্ভবত ১৯৬০ সাল থেকেই পৃথিবীর সঙ্গে ভ্রমণ করছে। তবে এর উপস্থিতি এত ক্ষুদ্র যে এতদিন কেউ তা সনাক্ত করতে পারেননি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৫ পিএন৭ পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি করছে না। এর আকার ছোট এবং কক্ষপথ স্থিতিশীল। বরং এটি পৃথিবী ও চাঁদের কক্ষপথ নিয়ে নতুন ধারণা দিতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

যদিও এটিকে ‘দ্বিতীয় চাঁদ’ বলা হচ্ছে, বাস্তবে এটি পৃথিবীর প্রকৃত উপগ্রহ নয়। কারণ এটি সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করে না বরং সূর্যকে ঘিরে এমন এক পথে চলে যা পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission