ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট’ ও ‘ফেক’ অ্যাকাউন্টের পার্থক্য কী?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি শব্দ হলো ‘বট’। অনেকেই ভুয়া নাম-পরিচয়ে খোলা অ্যাকাউন্টগুলোকে ‘বট’ বলে মনে করেন। তবে বাস্তবে ‘বট’ অ্যাকাউন্ট ও ‘ফেক’ অ্যাকাউন্ট সম্পূর্ণ ভিন্ন বিষয়।

বট অ্যাকাউন্ট এবং ফেক অ্যাকাউন্ট, দুটিই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি করতে পারে, তবে এদের প্রকৃতি এক নয়। বট অ্যাকাউন্ট হলো স্বয়ংক্রিয় প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, যা নির্দিষ্ট কমান্ড অনুযায়ী নিজে থেকেই পোস্ট করা, লাইক-কমেন্ট করা বা কনটেন্ট শেয়ার করার মতো কাজ সম্পন্ন করে। এসব অ্যাকাউন্টে মানুষের সরাসরি অংশগ্রহণ খুব সীমিত বা থাকে না।

আরও পড়ুন

অন্যদিকে, ফেক অ্যাকাউন্ট সাধারণত একজন বাস্তব মানুষই তৈরি ও পরিচালনা করে, তবে সেখানে ভুয়া নাম, ছবি বা পরিচয় ব্যবহার করা হয়। অর্থাৎ, এটি স্বয়ংক্রিয় নয়, বরং উদ্দেশ্যমূলকভাবে পরিচয় গোপন বা ভিন্ন পরিচয়ে অনলাইনে সক্রিয় থাকার একটি মাধ্যম।

ফলে বট অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য হলো অটোমেশন বা স্বয়ংক্রিয়তা, আর ফেক অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য হলো ভুয়া পরিচয় ব্যবহার করে মানব-নিয়ন্ত্রিত কার্যক্রম পরিচালনা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী
বিশ্বজুড়ে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সেই প্রযুক্তিই হঠাৎ অচল হয়ে পড়লে জীবনযাত্রা যেন থমকে যায়। যুক্তরাষ্ট্রে ঠিক তেমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন হাজারও মানুষ। 
হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী
দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস
দেশে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’-এর চতুর্থ প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডিতে একাধিক ছাত্রীর সঙ্গে প্রেম, অতঃপর...
গুগল ক্রোম ও টিকটক নিয়ে সতর্কবার্তা, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট 
তরুণীর নামে ফেক আইডি খুলে প্রেমের ফাঁদ, টাকা আদায়ের অভিযোগ
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দেওয়া হলো সময়সীমা