ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সেলফি ভিডিও দিয়েও লগইন করা যাবে গুগল অ্যাকাউন্টে, এ সুবিধা পেতে যা করবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি: সংগৃহীত

স্মার্টফোনের ফেইস আনলক বা পাসকি ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশের সুবিধা আগেই গুগলে ছিল। এবার গুগল অ্যাকাউন্টে প্রবেশ বা লগইনের ক্ষেত্রে নতুন সুবিধা যোগ করতে যাচ্ছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখছে, এখন থেকে সেলফি ভিডিও ব্যবহার করেই ব্যবহারকারীরা নিজেদের গুগল অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় নিশ্চিতের এ ফিচারটি বায়োমেট্রিক নিরাপত্তার ক্ষেত্রে আরও নতুন এক বিকল্প হিসেবে যোগ হচ্ছে, বিশেষ করে নিজস্ব ব্যবহৃত ফোন বা কম্পিউটার হাতের কাছে না থাকলে বা অ্যাকাউন্টে প্রবেশের অন্য কোনো বিকল্প পথ খোলা না থাকলে এ সুবিধাটি বেশ কার্যকর হবে।

এ সুবিধা পেতে হলে ব্যবহারকারীকে আগে ফিচারটি সেটআপ করে নিতে হবে। সেলফি ভিডিও সেটআপের জন্য গুগলের ‘মাই অ্যাকাউন্ট’ পাতায় গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড সাইন-ইন’ অপশনে প্রবেশ করতে হবে।

এরপর ‘হাও ইউ সাইন-ইন টু গুগল’ বিভাগের অধীনে থাকা ‘সেলফি ভিডিও’ বিকল্পটি বেছে নিতে হবে। পরবর্তীতে ‘অ্যাড সেলফি ফর সাইন-ইন’ পাতায় গিয়ে ‘কন্টিনিউ’ বাটনে ট্যাপ করুন।

ব্যবহৃত কম্পিউটারে ক্যামেরা থাকলে সেখান থেকেই সরাসরি ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করা যাবে। আর ক্যামেরা না থাকলে পর্দায় ‘কিউআর কোড’ ভেসে উঠবে, যেখানে স্মার্টফোনের মাধ্যম স্ক্যান করে পুরো প্রক্রিয়াটি শেষ করা যাবে।

সেলফি ধারণের সময় চেহারা স্পষ্ট রাখতে চশমা বা মাস্ক খুলে ফেলার পরামর্শ দিয়েছে গুগল। একইসঙ্গে ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা পেছনে যেন অন্য কোনো ব্যক্তি বা অতিরিক্ত অগোছালো পরিবেশ না থাকে সে বিষয়েও সতর্ক করেছে কোম্পানিটি।

আরও পড়ুন

সেলফি ভিডিওর মাধ্যমে গুগল অ্যাকাউন্টে প্রবেশের সুবিধা যোগের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে কোম্পানিটি।

নতুন প্রক্রিয়ায় ফেইস ভেরিফিকেশন ও পরবর্তীতে প্রতিবার লগইনের সময় ব্যবহারকারীকে নির্দিষ্টভাবে ‘মাথা ডানে-বাঁমে বা বিভিন্ন দিকে ঘোরানোর’ নির্দেশনা দেবে গুগল।

সার্চ জায়ান্টটি বলেছে, ডিপফেইক ভিডিও বা কোনো ধরনের ডিজিটাল জালিয়াতির চেষ্টা ঠেকাতেই এমন পদক্ষেপ নিয়েছে তারা। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, ক্যামেরার সামনে কোনো রেকর্ড করা ভিডিও নয়, বরং ওই মুহূর্তে মানুষই অবস্থান করছেন।

এ পরিচয় মেলাতে ব্যবহারকারীর তোলা সেলফি ভিডিওটি এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করবে গুগল, যা ভবিষ্যতে অ্যাকাউন্টে প্রবেশের সময় মিলিয়ে দেখা হবে।

গুগলের দাবি, এসব ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে এবং কেবল ব্যবহারকারীর সাইন-ইনে সহায়তার উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। তবে ব্যবহারকারী চাইলে যে কোনো সময় নিজের অ্যাকাউন্ট থেকে এ ভিডিও মুছে ফেলতে পারবেন।

এজন্য ‘ভিডিও ভেরিফিকেশন’ পাতায় গিয়ে সংগৃহীত সেলফি ভিডিওর পাশে থাকা ‘ডিলিট’ অপশনে চাপ দিলেই তা মুছে যাবে।

আপাতত গুগলের ‘ওয়ার্কস্পেস’ অ্যাকাউন্ট, শিশু বা অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট ও গুগলের ‘অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রাম’-এ যোগ থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে এ ভিডিও ভেরিফিকেশনের সুবিধাটি পাওয়া যাবে না।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের বাইরে থেকেও যোগাযোগের সুযোগ দিতে আসছে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা। বাংলালিংক গ্রাহকদের জন্য স্টারলিংক প্রযুক্তির এ সুবিধা দুর্গম পাহাড়, উপকূল, সমুদ্র ও নেটওয়ার্কবিহীন এলাকায় যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি করছে। এ সেবার প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে বিনা মূল্যে স্যাটেলাইট সুবিধা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। যেভাবে চালু করবেন সেবা এ সেবা ব্যবহারের জন্য আলাদা স্যাটেলাইট ফোন, ডিশ, অ্যান্টেনা কিংবা বিশেষ কোনো যন্ত্র কেনার প্রয়োজন নেই। তবে শুধু ফোরজি ফোন ও বাংলালিংক সিম থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে না। এ জন্য ফোনের সামঞ্জস্য, স্যাটেলাইট কাভারেজ এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সেবাটি নিজের নম্বরে চালু আছে কি না, তা জানতে বাংলালিংকের মাইবিএল (MyBL) অ্যাপ ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে অপারেটরের গ্রাহকসেবায়। পাশাপাশি ফোনের সফটওয়্যার হালনাগাদ রাখা এবং ফোরজি সুবিধা সক্রিয় আছে কি না, তা পরীক্ষা করতে হবে। আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে? স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আলাদা অ্যাপ ইনস্টল করে জটিল সেটআপ করার প্রয়োজন নেই। তবে ফোনটি এ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং অপারেটরের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। কখন স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হবে ফোন? প্রচলিত মোবাইল টাওয়ারের কাভারেজের বাইরে চলে গেলে উপযুক্ত ফোন স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে খোলা আকাশের নিচে থাকা সুবিধাজনক। ভবন, পাহাড় বা অন্য কোনো বড় বাধা সংযোগে প্রভাব ফেলতে পারে। তবে নেটওয়ার্কের বাইরে গেলেই স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট সংযোগ পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। ফোনের মডেল, ব্যবহারকারীর অবস্থান, স্যাটেলাইট কাভারেজ ও অপারেটরের নির্ধারিত শর্তের ওপর সেবাটি নির্ভর করবে। প্রথম মাসে ফ্রি, এরপর কী? বাংলালিংকের ঘোষিত অফার অনুযায়ী, সেবা চালুর প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্যাটেলাইট সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে। দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গেও এ সুবিধা পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি বিনা মূল্যের এসএমএস দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে কোন কোন প্যাকে এ সুবিধা পাওয়া যাবে, অফারটি পেতে অতিরিক্ত শর্ত রয়েছে কি না এবং সুবিধা গণনার তারিখ কী এসব তথ্য বাংলালিংকের আনুষ্ঠানিক নির্দেশনা থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন। স্যাটেলাইট সংযোগে কী করা যাবে? প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে সীমিত যোগাযোগের সুযোগ তৈরি করাই এ সেবার মূল উদ্দেশ্য। দুর্গম এলাকা, সমুদ্র, উপকূল কিংবা দুর্যোগের সময় প্রচলিত নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়লে এ প্রযুক্তি কাজে আসতে পারে। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে মেসেজিং, অবস্থানভিত্তিক কিছু সুবিধা এবং নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ থাকতে পারে। তবে সব অ্যাপ বা অনলাইন সেবা এতে কাজ করবে না। প্রচলিত ফোরজি বা ফাইভজি ইন্টারনেটের মতো উচ্চগতির সংযোগও আশা করা ঠিক হবে না। ডিশ বা অ্যান্টেনা বসানোর প্রয়োজন নেই প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির পার্থক্য রয়েছে। সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে ডিশ বা অ্যান্টেনা বসাতে হয়। কিন্তু ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তিতে সামঞ্জস্যপূর্ণ মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফলে বাড়ি বা অফিসে আলাদা ডিশ বসানোর প্রয়োজন হয় না। তবে ফোনের সামঞ্জস্য এবং অপারেটরের সেবার আওতাভুক্ত হওয়া জরুরি। অন্য অপারেটরের গ্রাহকেরা কি পাবেন? বাংলাদেশে সেবাটি বাংলালিংক গ্রাহকদের জন্য চালুর কথা বলা হয়েছে। অন্য অপারেটরের গ্রাহকেরা একই সুবিধা পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ, শুধু ফোরজি ফোন থাকলেই স্টারলিংকভিত্তিক এ সেবা ব্যবহার করা যাবে না। প্রয়োজন হবে সামঞ্জস্যপূর্ণ ফোন, উপযুক্ত সিম এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা। সংযোগ না পেলে করণীয় ফোনে ফোরজি সুবিধা থাকা সত্ত্বেও স্যাটেলাইট সংযোগ না পেলে প্রথমে ফোনের সফটওয়্যার ও নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করতে হবে। এরপর মাইবিএল অ্যাপে সেবাটি নম্বরে চালু আছে কি না, তা দেখতে হবে। এসব পরীক্ষা করার পরও সংযোগ না পেলে বাংলালিংকের গ্রাহকসেবায় যোগাযোগ করে ফোনের সামঞ্জস্য, নম্বরের যোগ্যতা, কাভারেজ এবং অফারের শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়াই ভালো। আরটিভি/এসকে
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
আরও পড়ুন
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ