ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, যুক্ত হচ্ছে যেসব সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত চ্যাটকে আরও গোছানো রাখতে নতুন একটি ফিচার চালুর পরীক্ষা চালাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু হলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রচারণামূলক ও বাণিজ্যিক বার্তাগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ‘Offers & Updates’ নামে একটি আলাদা ফোল্ডারে সংরক্ষিত হবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছে। মেটার মতে, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রবণতা বেড়েছে। এ কারণেই ব্যক্তিগত ও ব্যবসায়িক বার্তা আলাদা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষামূলক এই ফিচারের আওতায় ব্যাংক, বিমানসংস্থা, খুচরা বিক্রয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের পাঠানো বার্তা প্রথমে ব্যবহারকারীর মূল চ্যাট তালিকায় দেখা যাবে। এরপর নির্দিষ্ট সময় পার হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘Offers & Updates’ ফোল্ডারে স্থানান্তরিত হবে। বর্তমানে কত সময় পর বার্তাগুলো সরানো হবে, তা নিয়ে বিভিন্ন সময়সীমা পরীক্ষা করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বার্তাগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত মূল ইনবক্সে থাকতে পারে।

এর ফলে পণ্য সরবরাহের তথ্য, অর্ডারের হালনাগাদ অবস্থা, মূল্যছাড়ের অফার, কুপন বা অন্যান্য সেবাসংক্রান্ত বার্তা প্রথমে আগের মতোই মূল চ্যাটে দেখা যাবে। পরে সেগুলো আলাদা ফোল্ডারে চলে যাওয়ায় ব্যক্তিগত কথোপকথন খুঁজে পাওয়া আরও সহজ হবে।

আরও পড়ুন

মেটা জানিয়েছে, নতুন এই সুবিধা ব্যবহার করা বাধ্যতামূলক হবে না। ব্যবহারকারীরা চাইলে ফিচারটি বন্ধ রেখে আগের মতো সব বার্তাই মূল চ্যাট তালিকায় রাখতে পারবেন। তবে ব্যবসায়িক বার্তা কতক্ষণ মূল ইনবক্সে থাকবে, সেটি ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন না। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও ব্যবহার বিশ্লেষণের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: টেকলুসিভ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
এবার হোয়াটসঅ্যাপেও শিডিউল করা যাবে অডিও-ভিডিও কল