ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম, কারণ কী 

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের কয়েকটি দেশে অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা নতুন করে অ্যাপটি খুঁজে পাচ্ছেন না কিংবা ডাউনলোড করতে পারছেন না।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অ্যাপ স্টোরে টেলিগ্রাম অনুপলব্ধ হয়ে যায়।

তবে যেসব আইফোনে টেলিগ্রাম আগে থেকেই ইনস্টল করা রয়েছে, সেগুলোতে অ্যাপটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে। অর্থাৎ নতুন ডাউনলোডে সমস্যা হলেও বিদ্যমান ব্যবহারকারীদের জন্য সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা দেখা যায়নি। গুগল প্লে স্টোর এবং রাশিয়ার স্থানীয় অ্যাপ মার্কেটপ্লেস রুস্টোরে টেলিগ্রাম এখনও স্বাভাবিকভাবে ডাউনলোড ও আপডেট করা যাচ্ছে।

টেলিগ্রাম কেন আইওএস অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেটি কারিগরি ত্রুটি নাকি কোনো নীতিগত সিদ্ধান্তে বিষয়ে এখন পর্যন্ত অ্যাপল বা টেলিগ্রাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

এর আগে, গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা Pavel Durov-কে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া।

এ ছাড়া, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনারও টেলিগ্রামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

অ্যাপ স্টোরে টেলিগ্রামের অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে এখন অ্যাপল ও টেলিগ্রাম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি জমা হয় হোয়াটসঅ্যাপে। ফোন হারিয়ে গেলে বা নতুন ফোন কিনলে গুরুত্বপূর্ণ এসব তথ্য ফিরে পেতে প্রয়োজন হয় ব্যাকআপ।
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গবেষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা টানা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে ৮১ হাজার ৩০০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
আরও পড়ুন
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, সমস্যায় পড়তে পারেন যেসব ব্যবহারকারী
৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানার মুখে পড়তে যাচ্ছে টেলিগ্রাম
টেলিগ্রামে পরিচয়, কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই