ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, থাকছে যেসব সুবিধা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম
নতুন অফার চালুর পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

নতুন এই অফারের আওতায় নিয়মিত ১৫০ টাকা মূল্যের ‘জেন-জেড’ সিম এখন মিলছে মাত্র ৩৬ টাকায়। পাশাপাশি টেলিটকের সব গ্রাহকের জন্য ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম ও ৩ দশমিক ৬ গিগাবাইট ডাটা (মেয়াদ ৭ দিন) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ অফার চালুর কথা জানায় টেলিটক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে এ বিশেষ অফার চালু করা হয়েছে।

অফারটি চালুর পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে অফারটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি) কোড ডায়াল করে অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহকেরা সহজেই টেলিটকের নতুন অফারটি গ্রহণ করতে পারবেন। অফারের বিস্তারিত তথ্য, শর্তাবলি ও সংশ্লিষ্ট ইউএসএসডি কোড জানতে গ্রাহকদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেলিটক জানায়, ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মসহ সব গ্রাহকের জন্য সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা দেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
টেলিটকে চাকরির সুযোগ
বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা