ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ডিজিটাল এই যুগে অনেকেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই কাজ করছেন। সময়ের সঙ্গে বেড়েই চলেছে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা। এবার তাদের কাজের সুবিধার কথা ভেবেই ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। নতুন এই অ্যাপে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ক্রিয়েটর সহকারী। এটি একজন ক্রিয়েটরের কনটেন্টের ধরন, আগের পোস্টের পারফরম্যান্স, দর্শকদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে।

ক্রিয়েটররা সরাসরি এআইকে প্রশ্ন করতে পারবেন কখন পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে? দর্শকরা কমেন্টে কী বলছেন? কোন কনটেন্ট ভালো করছে? শুধু উত্তর দেয়াই নয়, প্রয়োজন অনুযায়ী পরবর্তী প্রশ্নও করা যাবে। কমেন্ট ব্যবস্থাপনাতেও যুক্ত হয়েছে নতুন সুবিধা। এআই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আলাদা করে দেখাবে এবং ক্রিয়েটরের নিজস্ব লেখার ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তর তৈরি করবে। তবে সেই উত্তর প্রকাশের আগে সেটি সম্পাদনা ও অনুমোদনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রিয়েটরের হাতে।

আরও পড়ুন

প্রতিদিন অ্যাপটি খুললে দেখা যাবে দৈনিক অগ্রাধিকার। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং যেসব কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজন এসব গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে তুলে ধরা হবে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আপাতত অ্যাপটি আইওএস ব্যবহারকারী ক্রিয়েটরদের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে নির্বাচিত কিছু ক্রিয়েটরের মাধ্যমে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছিল।

টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার সময়ে এই নতুন উদ্যোগের মাধ্যমে ফেসবুক ক্রিয়েটরদের আরও সক্রিয় রাখতে কাজ করছে মেটা। একই সঙ্গে কনটেন্টরা যেন তৃতীয় পক্ষের এআই টুল ব্যবহার না করে মেটার ওপর নির্ভর করে সে বিষইয়েও কাজ চলছে।

সূত্র: টেক ক্রাঞ্চ

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
কোনো রাস্তার নাম ভুল থাকলে তা সংশোধন করার পাশাপাশি নতুন কোনো রাস্তার নাম গুগল ম্যাপসে যুক্ত করার সুযোগ থাকায় সহজেই সঠিক গন্তব্য খুঁজে পাওয়া যায় গুগল ম্যাপসে।
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এখন ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা পাচ্ছেন নাগরিকরা। অনলাইন জিডি ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহের সুযোগ মিলছে। ফলে এ ব্যবস্থা সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখছে।
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
নতুন আইফোনের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই পুরোনো বা ব্যবহৃত আইফোন কেনার দিকে ঝুঁকছেন। কম দামে ভালো পারফরম্যান্স পাওয়ার সুযোগ থাকলেও ব্যবহৃত আইফোন কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি। ব্যাটারির অবস্থা থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, ফেস আইডি ও অ্যাক্টিভেশন লক এসব বিষয়ে অসতর্ক হলে পরে বাড়তি খরচের মুখে পড়তে পারেন। ব্যাটারি হেলথ যাচাই করুন পুরোনো আইফোন কেনার আগে ব্যাটারির সক্ষমতা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। ফোনের সেটিংসে গিয়ে ‘Battery’ এবং ‘Battery Health’ বা সংশ্লিষ্ট ব্যাটারি হেলথ অপশন থেকে ব্যাটারির সর্বোচ্চ সক্ষমতা দেখা যায়। ব্যাটারির সক্ষমতা কমে গেলে চার্জ দ্রুত শেষ হতে পারে। তাই ফোন কেনার আগে ব্যাটারির অবস্থা যাচাই করে সম্ভাব্য পরিবর্তন খরচ সম্পর্কেও ধারণা নেওয়া উচিত। মডেল ও ডিভাইসের তথ্য মিলিয়ে নিন আইফোনটি প্রকৃতপক্ষে কোন মডেলের, তা নিশ্চিত হতে সেটিংসের ‘General’ থেকে ‘About’ বিভাগে প্রবেশ করুন। সেখানে মডেলের নাম, মডেল নম্বর ও সিরিয়াল নম্বর পরীক্ষা করুন। বিক্রেতার দেওয়া তথ্য ও ডিভাইসের তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। পাশাপাশি অ্যাপলের অফিসিয়াল সাপোর্টের মাধ্যমে প্রযোজ্য ডিভাইস-সংক্রান্ত তথ্য পরীক্ষা করা যেতে পারে। ডিসপ্লে ও টাচস্ক্রিন পরীক্ষা করুন ফোনের স্ক্রিনে ফাটল, দাগ, কালো অংশ বা অস্বাভাবিক রং রয়েছে কি না, তা ভালোভাবে দেখুন। স্ক্রিনের বিভিন্ন জায়গায় স্পর্শ করে টাচস্ক্রিনের কার্যকারিতা পরীক্ষা করুন। ডিসপ্লে আগে পরিবর্তন করা হয়ে থাকলে সেটিও জেনে নেওয়া উচিত। কারণ নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ডিসপ্লে ফোন ব্যবহারে সমস্যা তৈরি করতে পারে। ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন পরীক্ষা করুন আইফোন কেনার আগে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে দেখুন। ক্যামেরার ফোকাস, ছবির মান এবং লেন্সের অবস্থা যাচাই করুন। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের শব্দ, ইয়ারপিস, লাউডস্পিকার ও মাইক্রোফোন পরীক্ষা করুন। এসব ফিচারে সমস্যা থাকলে ফোনের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হতে পারে। ফেস আইডি ও সংযোগব্যবস্থা যাচাই করুন ফেস আইডি-সমর্থিত মডেলে মুখ শনাক্তকরণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করুন। একই সঙ্গে পাওয়ার বাটন, ভলিউম বাটন, চার্জিং পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, মোবাইল নেটওয়ার্ক ও জিপিএস পরীক্ষা করা প্রয়োজন। সম্ভব হলে নিজের সিম ব্যবহার করে কল করা এবং চার্জার সংযুক্ত করে চার্জিংয়ের কার্যকারিতাও যাচাই করুন। অ্যাক্টিভেশন লক সম্পর্কে সতর্ক থাকুন ব্যবহৃত আইফোন কেনার ক্ষেত্রে অ্যাক্টিভেশন লক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আগের মালিকের অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে ফোনটি যুক্ত থাকলে নতুন ক্রেতা সেটি সক্রিয় করতে সমস্যায় পড়তে পারেন। তাই বিক্রেতার উপস্থিতিতে নিশ্চিত হতে হবে যে ফোনটি আগের মালিকের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে। ফোনটি মুছে নতুন করে সেটআপ করার সময় আগের মালিকের অ্যাকাউন্টের তথ্য চাইছে কি না, সেটিও খেয়াল করুন। প্রয়োজনীয় যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত টাকা পরিশোধ না করাই নিরাপদ। আইএমইআই ও যন্ত্রাংশের ইতিহাস দেখুন ফোনের আইএমইআই নম্বর ডিভাইসের তথ্যের সঙ্গে মিলিয়ে নিন। সেটিংসের ‘Parts and Service History’ বিভাগে সমর্থিত মডেলগুলোতে যন্ত্রাংশ পরিবর্তন বা মেরামতের তথ্য পাওয়া যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বদলানো হয়ে থাকলে সেটির কারণ, ব্যবহৃত যন্ত্রাংশের ধরন এবং মেরামতের ইতিহাস সম্পর্কে বিক্রেতার কাছে জানতে চান। সব মিলিয়ে, পুরোনো আইফোন কেনার সময় শুধু মডেল বা কম দামকে প্রাধান্য না দিয়ে ফোনের সামগ্রিক অবস্থা যাচাই করা জরুরি। ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, ফেস আইডি, সংযোগব্যবস্থা, যন্ত্রাংশের ইতিহাস ও অ্যাক্টিভেশন লক পরীক্ষা করে সিদ্ধান্ত নিলে ত্রুটিপূর্ণ ডিভাইস কেনার ঝুঁকি এবং ভবিষ্যতের বাড়তি খরচ কমানো সম্ভব। আরটিভি/এসকে
পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়
ইন্টারনেটে কোনো খবর, গসিপ কিংবা প্রয়োজনীয় তথ্যের লিংকে ক্লিক করার পর হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে ‘Page Not Found’ বা ‘404 Error’। গুরুত্বপূর্ণ কোনো তথ্য পড়তে গিয়ে এমন বার্তা এলে স্বাভাবিকভাবেই বিরক্ত হন ব্যবহারকারীরা।
যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
ভিডিও ও কনটেন্ট নির্মাতাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। ভিডিও প্রকাশের মাধ্যমে দর্শক ও ভিউ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন নির্মাতারা। তবে নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য সেই আয়ের পথ আরও কঠিন করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
আরও পড়ুন
সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা
হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী
অপ্রতিমকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন দুদু
মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন শ্রীলেখা, সঙ্গে আরও যা লিখলেন ফেসবুকে