ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফাস্ট চার্জিং কি ব্যাটারির ক্ষতি করে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

ফাস্ট চার্জিং বা দ্রুত চার্জিং প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা। অল্প সময়েই ফোনের ব্যাটারি অনেকটা চার্জ হয়ে যায়। বর্তমানে বাজারে ৩০ ওয়াট থেকে শুরু করে ১০০ ওয়াট বা তারও বেশি ক্ষমতার চার্জিং সুবিধার স্মার্টফোন রয়েছে। কিছু ফোনে মাত্র পাঁচ মিনিটেই প্রায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়ার সুবিধাও দেখা যাচ্ছে।

তবে দ্রুত চার্জিং নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন রয়েছে এতে কি দীর্ঘমেয়াদে ফোনের ব্যাটারির ক্ষতি হয়?

বিশেষজ্ঞদের মতে, ফাস্ট চার্জিং নিজে থেকে ব্যাটারি নষ্ট করে না। তবে দ্রুত চার্জের সময় অতিরিক্ত তাপ উৎপন্ন হলে ব্যাটারির স্বাভাবিক ক্ষয় বা সক্ষমতা কমে যাওয়ার প্রক্রিয়া কিছুটা দ্রুত হতে পারে। স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কর্মক্ষমতা হারায়। তাপমাত্রা বেশি থাকলে এই ক্ষয়ের গতি আরও বাড়তে পারে।

তবে আধুনিক স্মার্টফোনে ব্যাটারি সুরক্ষায় নানা প্রযুক্তি ব্যবহার করা হয়। হিট শিল্ড, থার্মাল লেয়ার, কুলিং পাইপ ও কিছু গেমিং ফোনে ফ্যানের মতো প্রযুক্তি অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি অ্যাডাপটিভ চার্জিং, মাল্টি-স্টেজ চার্জিং এবং উন্নত চার্জিং প্রোটোকলের মাধ্যমে ব্যাটারির ওপর চাপ কমানোর ব্যবস্থা রাখা হয়।

ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জিং নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকে। ফলে স্বাভাবিক ব্যবহারে ফাস্ট চার্জিংয়ের কারণে ফোন বিস্ফোরিত হওয়ার আশঙ্কা অত্যন্ত কম। তবে নিম্নমানের চার্জার বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে।

ব্যাটারি ভালো রাখতে করণীয়

ফোনকে অতিরিক্ত গরম হতে দেওয়া যাবে না।

দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে রেখে না দেওয়াই ভালো।

প্রয়োজন অনুযায়ী ফাস্ট চার্জিং ব্যবহার করা যেতে পারে।

সরাসরি রোদে বা গরম গাড়ির ভেতরে ফোন দীর্ঘ সময় রাখা উচিত নয়।

সম্ভব হলে ফোনের অনুমোদিত বা মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করা উচিত।

আরও পড়ুন

সব মিলিয়ে, ফাস্ট চার্জিং ব্যাটারির জন্য সরাসরি ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত তাপ ও দীর্ঘদিনের উচ্চ তাপমাত্রা ব্যাটারির আয়ু কিছুটা কমিয়ে দিতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী দ্রুত চার্জিং ব্যবহার এবং ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করাই ব্যাটারি ভালো রাখার অন্যতম উপায়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
আরও পড়ুন
হারিয়ে যাচ্ছে ‘ম্যাজিক চার্জার’, স্মৃতিতে এক প্রজন্মের প্রযুক্তি-নস্টালজিয়া
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
বাড়িতে পড়ে থাকা ফোন দিয়ে যেভাবে বানাবেন সিকিউরিটি ক্যামেরা
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার