ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের কাছেই মিলল পানির সন্ধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা দানবীয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের কাছাকাছি অঞ্চলে পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণে ‘আইআরএস ৩’ নামের একটি মৃত্যুপথযাত্রী বিশাল তারার চারপাশে পানি ও মহাজাগতিক ধূলিকণার উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, জীবনের শেষ পর্যায়ে থাকা আইআরএস ৩ তারাটি নিজের বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে দিচ্ছে। শক্তিশালী নক্ষত্রীয় বাতাস প্রতি সেকেন্ডে প্রায় ১৫ কিলোমিটার গতিতে তারাটির উপাদান বাইরে নিক্ষেপ করছে। এর ফলে তারাটির চারপাশে প্রায় ১০ হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটজুড়ে ধূলিকণার বিশাল আবরণ তৈরি হয়েছে। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের সমান।

জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিসিস্ট ফ্লোরিয়ান পাইসকার জানান, গ্যালাক্সির কেন্দ্র মহাবিশ্বের অন্যতম বৈরী পরিবেশ হলেও সেখানে ধূলিকণা তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহনশীল। গবেষণায় দেখা গেছে, আইআরএস ৩ একসময় গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ১৬ আলোকবর্ষ দূরে তৈরি হয়েছিল। পরে এটি কেন্দ্রের আরও কাছাকাছি অঞ্চলে চলে আসে।

সূর্যের চেয়ে প্রায় ছয় গুণ ভারী এই তারাটির বয়স আনুমানিক ৭ কোটি ২০ লাখ বছর এবং এর তাপমাত্রা প্রায় ২ হাজার ৮০০ কেলভিন। তীব্র বিকিরণপূর্ণ পরিবেশেও তারাটি রাসায়নিকভাবে সমৃদ্ধ মহাজাগতিক ধূলিকণা ও পানি আশপাশের মহাকাশে সরবরাহ করে যাচ্ছে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এমআইআরআই যন্ত্রের মাধ্যমে প্রথমবারের মতো আইআরএস ৩-এর ধারাবাহিক মিড-ইনফ্রারেড স্পেকট্রাম সংগ্রহ করা হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানী ম্যাকারেনা গার্সিয়া মারিন বলেন, এই পর্যবেক্ষণ সিলিকেটের বৈশিষ্ট্য শনাক্তের পাশাপাশি তারাটির প্রকৃত রাসায়নিক গঠন সম্পর্কে নতুন তথ্য দিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তীব্র বিকিরণের পরিবেশেও পানির মতো আণবিক উপাদান টিকে থাকার প্রমাণ পাওয়া। গবেষকরা বলছেন, এই আবিষ্কার থেকে বোঝা যায়, সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের কাছাকাছি অবস্থান করেও কিছু তারা তাদের আশপাশের মহাকাশে গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান ছড়িয়ে দিতে পারে।

সূত্র: সায়েন্স অ্যালার্ট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
আরও পড়ুন
সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল